এক্সপ্লোর

Jalpaiguri Murder: ঘরছাড়া কংগ্রেস কর্মী ঘরে ফিরতেই গাছে বেঁধে 'পিটিয়ে খুন'!

Crime News: সূত্রের খবর, নদী থেকে বালি তুলতে বাধা দিয়েছিলেন ওই কংগ্রেস কর্মী। জমি দখলের প্রতিবাদও করেছিলেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ। ময়নাগুড়িতে এক কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্য়ে রয়েছে তৃণমূল কর্মী দিলীপ রায়-সহ ৫ জন।  

কেন এমন হামলা?
সূত্রের খবর, নদী থেকে বালি তুলতে বাধা দিয়েছিলেন ওই কংগ্রেস কর্মী। জমি দখলের প্রতিবাদও করেছিলেন। সেই কারণেই কংগ্রেস কর্মী মানিক রায় বারবার হুমকির মুখে পড়েছিলেন। পরিবারের অভিযোগ,  ৫ বছর ধরে থানা থেকে অভিযোগ তুলতে চাপ দেওয়া হচ্ছিল। তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ারও অভিযোগ উঠেছিল। প্রাণের ভয়ে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঘরছাড়া ছিলেন কংগ্রেস কর্মী মানিক রায়। দীর্ঘদিন পরে গত রবিবার গ্রামে ফিরেছিলেন তিনি। তারপর থেকেই তৃণমূল লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। নৃশংস অত্যাচারে মৃত্যু হয় কংগ্রেস কর্মী মানিক রায়ের। নিহতের স্ত্রীর অভিযোগ, 'তৃণমূলের লোক আছে, বিজেপির লোকও আছে। সবাই একজোট হয়ে করেছে।' ২ মহিলা-সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। তৃণমূল কর্মী সহ গ্রেফতার ৫, বাকিরা অধরা।

গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় বিচার পাওয়ার জন্য পরিবার রাজি থাকলে আদালতের দ্বারস্থ হওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অধীর সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর আরও তোপ, 'বাংলায় তৃণমূল খুনের রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাসের রাজনীতিতে, দখলের রাজনীতিতে বিশ্বাস করে। তৃণমূল যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন এমন হবেই। এখানে কংগ্রেসের থেকে জোট করে পঞ্চায়েত কেড়ে নেওয়া হয়েছে, সব কেড়ে নেওয়া হয়েছে, তাও কংগ্রেস লড়ছে।'

তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, 'এটা অবাঞ্ছিত ও দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ-প্রশাসন দেখছে। তৃণমূল স্থানীয় নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়েছে। যে বা যাঁরা দায়ী তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।'

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের তোপ, 'এটা নীতি-আদর্শ তৃণমূলের। পুলিশ সমঝোতা করছে। তৃণমূলে যোগ দিতে বলছে। পুলিশ তাদের কাজ ছেড়ে এসব করছে। আকছার এমন ঘটনা ঘটছে, তা আজ হঠাৎ হয়নি। ১৩ বছর ধরে মুখ্যমন্ত্রী দেখছেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Case : বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Baruipur Case : বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে
বারুইপুরে গিয়ে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরির চিঠি দিলেন মুখ্যমন্ত্রী , নিয়োগ সিভিক ভলান্টিয়ার হিসেবে

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget