এক্সপ্লোর

Jadavpur University Ragging: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ

JU Student Ragging: হাসপাতালে ভর্তি 'নির্যাতিত' ছাত্র। পাল্টা চুরির অভিযোগ পড়ুয়াদের একাংশের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ। হাসপাতালে চিকিৎসাধীন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সান্ধ্য বিভাগের ছাত্র। সূত্রের খবর, 'নির্যাতিত' ছাত্রের বিরুদ্ধে পাল্টা চুরির অভিযোগ এনেছেন পড়ুয়াদের একাংশ।

 ওই ছাত্রকে উদ্ধার করতে গেলে মেডিক্যাল সুপারিনটেনডেন্টকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে রিপোর্ট দিয়েছেন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

গতকাল রাত ৮টা  নাগাদ হস্টেলে যান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। হাসপাতালের ভর্তি করতে গেলে প্রাথমিকভাবে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে তাঁকে নিয়ে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত স্থিতিশীল ওই ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট মিতালি দেব বলেন, 'আমি গিয়েছিলাম, ব়্যাগিং নয়। একটি ছেলে অসুস্থ এবং ভয় পাচ্ছে শুনে গিয়েছিলাম। গিয়ে দেখি সত্যি অসুস্থ হয়ে পড়েছে। কোনও নিগ্রহ হয়নি। তবে ঘিরে ধরে বসেছিল বাকিরা। উত্তপ্ত আলোচনা চলছিল। আমি পরে অ্যাম্বুল্যান্স ডেকে হাসপাতালে ভর্তি করাই'।  ল্যাপটপ চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। যদিও পরে পাওয়া গিয়েছে ওই ল্যাপটপ- এমনটাই দাবি। সূত্রের খবর, পুরুলিয়া থেকে আসা ওই ছাত্র মানসিক ভাবে বিপর্যস্ত। ওই ছাত্রের বাবা ও মা কলকাতায় এসে পৌঁছেছেন। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি ব়্যাগিং স্কোয়াডকে হাসপাতালে পাঠানো হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে গতবছর আগস্টে র‍্যাগিংয়ের জেরে এক ছাত্রের মৃত্যুর অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছিল। বছর ঘোরার আগেই, সেই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের মেন হস্টেলে এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠল। 

বুধবার রাতে ল্যাপটপ চুরির অভিযোগে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং-এর স্নাতকোত্তরের এক ছাত্রের উপর নির্যাতনের অভিযোগ উঠল আবাসিকদের বিরুদ্ধেই। হস্টেল থেকে গন্ডগোলের খবর আসার পর, কর্তৃপক্ষের নির্দেশে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। নির্যাতনের শিকার ছাত্রটিকে হাসপাতালে পাঠাতে গেলে, তাঁকে বাধার মুখে পড়তে হয় বলে দাবি মেডিক্যাল সুপারিনটেনডেন্টের। এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে এক মহিলার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে দুই যুবককে। তাঁরা বলছিলেন, ' আপনি নিয়ে যাচ্ছেন। একটা লিখিত দিয়ে যান যে, সম্পূর্ণ দায়িত্ব আমরা নিয়ে যাচ্ছি। এ যদি বাইরে গিয়ে কিছু করে, এটা আমাদের হস্টেলের দায়িত্ব নয়।' পাল্টা ওই মহিলা বলছেন, 'আমি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক। আমার রেজিস্ট্রেশন নম্বর আছে এবং এটা আমার দায়িত্ব, এটা প্রত্যেকটা ছাত্রের জন্য। লিখিত দেওয়ার কাজ আমার নয়।' মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন কোনও ব়্যাগিং হয়নি। একই দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

মেডিক্য়াল সুপার থেকে রেজিস্ট্রারের এই দাবি নিয়েই, প্রশ্ন তুলছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরণি ঘোষ বলেন, 'আমরা জানতে চাই, কোন তদন্তটা হয়েছে যে, কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে আসছে যে রাগিংটা হয়নি?' বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনুষ্ণা দাসের বক্তব্য়, 'কোনও একটা জিনিস চুরি হলে সাধারণ মানুষ কী করবে? হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাব, অথবা থানায় জানাব। ওখানেই আমাকে কিছু একটা সুরাহা করতে হবে, এটা কী ধরনের বিচার? প্রচুর মানসিক চাপ দেওয়া হয় ছেলেটির উপর।' এই ঘটনা নিয়ে ক্য়ামেরার সামনে মুখ খুলতে চাননি মেন হস্টেলের আবাসিকরা। তাঁদের একাংশের দাবি - যে ছাত্রটিকে নির্যাতনের অভিযোগ উঠেছে, তিনি নিজেও ল্যাপটপ চুরির কথা স্বীকার করেছিলেন। পরে সেটি পাওয়া গেছে। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ছাত্রকে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Budget 2024: বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহার-অসমে, বাজেটে বাংলার প্রাপ্তি শূন্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget