এক্সপ্লোর

Jalpaiguri Corona News : 'অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু', মনে করাল দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ দিন

Jalpaiguri Corona News : ' বলছিল... একটু অক্সিজেন ... অক্সিজেন... শ্বাস নিতে পারছি না...এই বলতে বলতেই প্রাণটা বেরিয়ে গেল'... ডুকরে উঠলেন জলপাইগুড়ির বাসিন্দার  আত্মীয়া।

জলপাইগুড়ি: আতঙ্ক বাড়াচ্ছে ওমিক্রন (omicron)। আইআইটির (IIT) গবেষক বলছেন, আগামী ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের (February) আশঙ্কা। ওমিক্রন এখনও খারাপ পরিণতি না দেখালেও, মানুষের মনে আতঙ্ক দানা বাঁধছেই। কারণ সেই দিনগুলো এখনও ভোলা যায়নি। যখন প্রতিদিন এসেছে কোভিড-মৃত্যুর (Covid Death) খবর। করোনা কেড়েছে প্রয়জনের প্রাণ। শেষ দেখাও হয়ত হয়নি। অক্সিজেন অক্সিজেন (oxygen) ... হাঁফাতে হাঁফাতে চলে গিয়েছে কত প্রাণ !! আবার কি সেই দিন ফিরে আসবে ? নাহ, তেমন কোনও ভয়ঙ্কর ইঙ্গিত মেলেনি ঠিকই , তবে মঙ্গলবারই ঘটে যাওয়া একটি ঘটনা কার্যত নাড়িয়ে দিয়েছে অনেক মানুষকে । 

আরও পড়ুন :

নতুন বছরের ফেব্রুয়ারিতেই দেশে তৃতীয় ঢেউ ? জানুন, কী বার্তা দিলেন IIT-র গবেষক



' বলছিল... একটু অক্সিজেন ... অক্সিজেন... শ্বাস নিতে পারছি না...এই বলতে বলতেই প্রাণটা বেরিয়ে গেল'... ডুকরে উঠলেন জলপাইগুড়ির বাসিন্দার  আত্মীয়া। অ্যাম্বুল্যান্সে অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। বিশ্ববাংলা কোভিড হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হল রোগীর। যদিও অক্সিজেনের অভাবে মৃত্যু কথা অস্বীকার করেছে বিশ্ববাংলা কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রোগীর শারীরিক পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক ছিল। ফুসফুস খারাপ ছিলই। সেই সঙ্গে কোভিডে ফুসফুসের অবস্থা আরও খারাপ হয়ে যায়। 

কিন্তু সেই কথা মানতে নারাজ পরিবারের লোকজন। তাঁদের দাবি, হাসপাতালে অক্সিজেন ছিল না। বলে দেওয়া হয়, কোনও টেস্টও করা যাবে না। অক্সিজেনের অভাবে ছটফট করছিলেন রোগী। অবশেষে অ্যাম্বুলেন্সেই প্রাণ হারান তিনি। এই হাহাকার ফের একবার ফিরিয়ে দিল দ্বিতীয় ঢেউয়ের স্মৃতি। 

ভারতে কোভিড চিত্র : 

করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ল আক্রান্তের সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩।  

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget