এক্সপ্লোর

Dhupguri : ছাপ্পা ভোট মামলায় পড়তে হয়েছিল আদালতের প্রশ্নের সামনে, উপনির্বাচনের প্রাক্কালে বদলি হলেন ধূপগুড়ির বিডিও

By Election : ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্য়ুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

রুমা পাল ও রাজা চট্টোপাধ্যায়, কলকাতা : ধূপগুড়ির বিডিও (Dhupguri BDO) শঙ্খদীপ দাসকে বদলি করল নবান্ন। বিধানসভা উপনির্বাচনের  আগে বিডিওকে বদলি করায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও, রুটিন বদলি বলে দাবি করেছে প্রশাসন। 

বিধানসভা উপনির্বাচনের (Assembly By-Election) মুখে বিডিও বদলি ঘিরে চাপানউতোর চরমে উঠেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচন। তার আগেই সরানো হল শঙ্খদীপ দাসকে। ধূপগুড়ির নতুন বিডিও হলেন জয়ন্ত রায়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, পঞ্চায়েত ভোট পরিচালনায় শঙ্খদীপ দাসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

ভোটের দিন ধূপগুড়ির শাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালি গোঁসাইহাট ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুলের বুথে ছাপ্পার অভিযোগ ওঠে। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ধুন্ধুমার বেধে যায় সেদিন ! গণনার পরদিন ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে উদ্ধার হয় ৪৭টি ব্যালট ! তা নিয়ে জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ওই আসনের কংগ্রেস প্রার্থী শাহনাজ পারভিন। প্রশ্নের মুখে পড়ে বিডিওর ভূমিকা। জল গড়ায় আদালত পর্যন্ত। এনিয়ে কলকাতা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে তলব করা হয় শঙ্খদীপ দাসকে। 

পঞ্চায়েত ভোটের সেই মামলা এখনও বিচারাধীন। আর কদিন পরে বিধানসভা উপনির্বাচন। তার মধ্যেই বদলি করা হল বিডিওকে। প্রশাসন রুটিন বদলি বলে দাবি করলেও এনিয়ে রাজনৈতিক তরজা থেমে নেই। এদিকে, ২০২১-এর বিধানসভা ভোটে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্য়ুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এদিকে, সাগরদিঘির মতো ধূপগুড়ির উপনির্বাচনেও জোট করে প্রার্থী দিয়েছে সিপিএম-কংগ্রেস। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল বামেরা। আর ধূপগুড়িতে সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে সমর্থন করছে কংগ্রেস। অর্থাৎ লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল বনাম সিপিএম ও কংগ্রেসের জোটের। এদিকে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়।

                                                                  

আরও পড়ুন- ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget