এক্সপ্লোর

Bankura News : ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল

Teacher : ন্যূনতম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়লেই গ্রুপ ডি কর্মী হওয়া যায়। অথচ শিক্ষকের অভাবে তাদের হাতেই পড়ানোর ভার দেওয়া হচ্ছে! সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

তুহিন অধিকারী, বাঁকুড়া : শিক্ষক মাত্র ২ জন। পড়ুয়া তিনশোর বেশি। অভিভাবক ও পড়ুয়াদের বক্তব্য, ক্লাসই হয় না বেশিরভাগ দিন। শিক্ষকের অভাবে কার্যত ধুঁকছে বাঁকুড়ার (Bankura) ইন্দাসের সকুল। ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী। দ্রুত শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছেন সহকারী বিদ্যালয় পরিদর্শক ।

সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) প্রাথমিক স্কুলে পড়ানোর সিদ্ধান্ত ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাঁকুড়া প্রশাসনকে। চাপের মুখে পড়ে তড়িঘড়ি ওই প্রস্তাব ঠান্ডা ঘরে পাঠিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শিক্ষামন্ত্রী (Education Minister) ব্রাত্য বসু।  এবার সেই বাঁকুড়ার স্কুলেই শিক্ষকের ভূমিকায় দেখা গেল গ্রুপ ডি অশিক্ষক কর্মী ! ইন্দাসের শান্তাশ্রম গার্লস জুনিয়র হাইস্কুলে যে চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল।

স্কুলে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ছাত্রীর সংখ্যা ৩২০। আর সেখানে স্থায়ী শিক্ষক (Permenent Teacher) রয়েছেন মাত্র ১ জন। আর একজন অতিথি শিক্ষক আছেন। দু'জন শিক্ষকের পক্ষে চারটি শ্রেণির এতজন পড়ুয়াকে সবকটি বিষয় পড়ানো এককথায় অসম্ভব। অভিভাবকরা বলছেন, দিনে সাকুল্যে দু-তিনটে ক্লাস হয়। বাকি সময়টা বসেই কাটাতে হয়। ফলে সিলেবাস (Syllabus) শেষ হয় না। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে স্কুলের গ্রুপ ডি কর্মীকে দিয়ে ক্লাস করানো হচ্ছে। 

শান্তাশ্রম গার্লস জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শতাব্দী রায় বলেছেন, 'সব ক্লাস নিতে পারিনা। গার্জেনরা চাপ দেয় টিসি নিয়ে চলে যাবে। কিন্তু আমি চাই স্কুলটা চলুক।' কিন্তু একজন গ্রুপ ডি অশিক্ষক কর্মী কি শিক্ষকের কাজ করতে পারেন ? প্রশ্ন উঠেছে। বিষ্ণুপুর মহকুমার সহকারী বিদ্যালয় পরিদর্শক বিজয় মণ্ডল বলেছেন, 'যদি পড়িয়ে থাকেন তাহলে সেটা ঠিক নয়। দেখব বিষয়টা। ওই স্কুলে নোটিফিকেশন দেওয়া আছে। রিক্রুটমেন্ট হলেই টিচার পাবে।"

ন্যূনতম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়লেই গ্রুপ ডি কর্মী হওয়া যায়। অথচ শিক্ষকের অভাবে তাদের হাতেই পড়ানোর ভার দেওয়া হচ্ছে ! সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।

                                                    

আরও পড়ুন- ফের কবে থেকে বঙ্গজুড়ে প্রবল বৃষ্টি ? জানিয়ে দিল আবহাওয়া দফতর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
TMC Shahid Diwas : চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
Shahid Diwas 21 July : ২১ জুলাই, কোন সভার দিকে ভিড়? তৃণমূল কর্মীরা কার সভা বাছলেন ঋতব্রত না মমতার ?
' মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সভায় লোক টানছেন ঋতব্রতরা' চাঞ্চল্যকর অভিযোগ কুণালের
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget