এক্সপ্লোর

Jalpaiguri : মেটেলিতে দেওয়াল ভেঙে ঢুকে গৃহস্থের বাড়িতে তাণ্ডব চালাল হাতি !

Elephant Attacks : রাত প্রায় ১টা নাগাদ খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা বাগানে এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠায়

মেটেলি (জলপাইগুড়ি), রাজা চট্টোপাধ্যায় : দিনকয়েক আগেই বানারহাটে একটি চা বাগানে ঢুকে পড়েছিল ৩৫টি হাতির একটি দল। এবার মেটেলিতে (Meteli) শ্রমিক আবাসনে হামলা চালাল একটি হাতি (Elephant)। শুধু তা-ই নয়, ঘরের দেওয়াল ভেঙে ঢুকে সাবাড় করল খাদ্যদ্রব্য। নষ্ট করে দেয় ঘরের যাবতীয় আসবাবপত্র। আতঙ্কে বাড়ির লোক পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা চা বাগানের বাসা লাইনে। এর জেরে চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাতির তাণ্ডব-

স্থানীয় সূত্রের খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ সংলগ্ন চাপরামারী জঙ্গল থেকে একটি বুনো হাতি বের হয়ে আসে এলাকায়। এলাকার মনি বিশ্বকর্মার আবাসে হামলা চালায় হাতিটি। বাড়িঘর গুঁড়িয়ে দেয়। রাত প্রায় ১টা নাগাদ খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা বাগানে এসে হাতিটিকে ফের জঙ্গলে পাঠায়। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণ দাবি করেছেন।

বন দফতর সূত্রের খবর, বাগান কর্তৃপক্ষ ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। হাতির খবর পাওয়ার পরেই বনকর্মীরা এলাকায় যায়। বাগান কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

দিনকয়েক আগেই সাত সকালে চা বাগানে ঢুকে পড়ে ৩৫টি হাতির একটি দল। আতঙ্ক ছড়ায় বানারহাটের (Banarhat) মগোলকাটা চা বাগানে।

শ্রমিকরা ঘুম থেকে উঠে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় তাঁরা দেখতে পান, বাগানে প্রায় ৩৫টি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। সঙ্গে সঙ্গে বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানানো হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বনকর্মীরা। 

স্থানীয়রা জানান, গভীর রাতে হাতির দলটি ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে প্রথমে মোগলকাটা বস্তিতে (Slum) ঢুকে পড়ে। সেখানে ধানখেতে রাতভর খাবার খেয়ে, সকালের দিকে জঙ্গলে ফেরার সময় সূর্যের আলো ফুটে ওঠায় চা বাগানের মাঝে দাঁড়িয়ে পড়ে।

দিনকয়েক আগে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে একটি পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ। মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের ঘটনা। ঘটনায় শোরগোল পড়ে যায়। দিনকয়েক আগে বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় বন দফতরের তরফে ওই খাঁচা পাতা হয়। এরপর সংশ্লিষ্ট দিনে বাগানের মানুষ ওই এলাকায় চিতাবাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখা যায়, একটি চিতাবাঘ খাঁচার মধ্যে ধরা পড়েছে।

আরও পড়ুন ; সাতসকালে ঢুকে পড়ল ৩৫টি হাতির পাল ! আতঙ্ক বানারহাটের চাবাগানে

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget