এক্সপ্লোর

Jalpaiguri: হিমঘরে বন্ড পাওয়া নিয়ে ধুন্ধুমার জলপাইগুড়িতে, চাষিদের দিকে অভিযোগের আঙুল

Jalpaiguri: রাজ্য সড়ক অবরোধ! অফিসের ভিতরে ভাঙচুর! আসবাবপত্র বাইরে এনে ধরিয়ে দেওয়া হল আগুন! আলুর রাখার বন্ড পাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়িতে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: হিমঘরে বন্ড পাওয়া নিয়ে ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়িতে (jalpaigurir)। হিমঘরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল চাষিদের বিরুদ্ধে। না জানিয়েই নিয়ম বদল করা হয়েছে, পাল্টা অভিযোগ চাষিদের।

রাজ্য সড়ক অবরোধ! অফিসের ভিতরে ভাঙচুর! আসবাবপত্র বাইরে এনে ধরিয়ে দেওয়া হল আগুন! আলুর রাখার বন্ড পাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড জলপাইগুড়িতে। হিমঘরের অফিসে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল চাষিদের বিরুদ্ধে। 

হিমঘর কর্তৃপক্ষের দাবি, প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, আলু রাখার বন্ড পেতে গেলে কিষাণ ক্রেডিট কার্ড, জমির কাগজপত্র দেখাতে হবে চাষিদের।অন্যদিকে চাষিদের অভিযোগ, আগে শুধুমাত্র আধার কার্ডের বিনিময়ে বন্ড দেওয়ার কথা থাকলেও, পরে না জানিয়েই নিয়ম বদলানো হয়েছে। 

এই নিয়েই বৃহস্পতিবার ধুন্ধুমার বেঁধে যায় জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর হিমঘরে। আধারকার্ডের বিনিময়ে বন্ড না দেওয়ায়, প্রথমে জলপাইগুড়ি-শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন আলু চাষিরা।  


জলপাইগুড়ির বিক্ষোভকারী আলু চাষি নির্মল রায় বলেন, ''কিছুদিন আগে এসডিও সাহেব এসেছিলেন, সেখানে আলোচনা হয়, আধার কার্ডের মাধ্যমে আলুর বন্ড বিতরণ করা হবে। হঠাৎ করে গতকাল সন্ধেয় সিদ্ধান্ত নেওয়া হয়, জমির কাগজপত্র- কিষাণ কার্ড লাগবে। কিন্তু আলুচাষিদের সঙ্গে কি কথা হয়েছিল? কর্তৃপক্ষ আমাদের বলতে পারেনি।''

আধার কার্ডের বিনিময়ে বন্ড দিতে না চাওয়ায়, চাষিরা অফিসে ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ হিমঘর কর্তৃপক্ষের। লন্ডভন্ড করে দেওয়া হয় কাগজপত্র। আসবাবপত্র বাইরে নিয়ে এসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

হিমঘরের কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। জলপাইগুড়ির বাহাদুর হিমঘরের মালিক বিনিত খরিয়া বলেন, ''প্রশাসনের নির্দেশে আজ সকাল থেকে বন্ড দিতে বলা হয়েছিল পঞ্চায়েত ধরে ধরে। সেখানে আমরা দশটা কাউন্টার করি, কিন্তু গতকাল সন্ধে থেকে কিছু লোকজন, হিমঘরের বাইরে হইচই করে, বলে এই নিয়ম মানবে না। আজ হামলা করে। ভিতরে ঢুকে আসবাব বাইরে আগুন জ্বালিয়ে দেয়, কর্মীদের মারধর করে। একজন কর্মী হাসপাতালে ভর্তি আছেন।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget