এক্সপ্লোর

Jalpaiguri Municipality Covid Initiative : এক ফোনেই অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন, নাগরিক সুবিধার্থে কোভিড কন্ট্রোল রুম চালু জলপাইগুড়িতে

Jalpaiguri Civid Control Room: অক্সিজেনের সিলিন্ডার বা হাসপাতালে ভর্তি করানো, ফোন নম্বরটি জানালেই বিনামূল্যে সব ব্যবস্থাই করবে পুরসভা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : রাজ্যজুড়ে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। ভ্যারিয়েন্ট অফ কনসার্ন (Varient of Concern) ওমিক্রনের (Omicron) জেরে রাজ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও এখনও সৌভাগ্যবশত সেভাবে নেই হাসপাতালমুখী (Hospitalization) রোগীদের ভিড়। ভ্যাকসিনের (Vaccine) বর্ম ভেদ করে মারণ ভাইরাস সংক্রমিত করলেও বেশিরভাগ ক্ষেত্রেই এখনও দেখা যাচ্ছে মৃদু উপসর্গ (Mild Symptoms)। তবে গোটা পরিস্থিতিতে সতর্ক থাকতে বলছেন জনস্বাস্থ্য আধিকারিক থেকে চিকিৎসকরা। পাশাপাশি সকলেই কার্যত একবাক্যে জানিয়েছেন, যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত সতর্কতা। এমনই আবহে নাগরিক সুরক্ষার কথা ভেবে এগিয়ে এল জলপাইগুড়ি পৌরসভা (Jalpaiguri Municipality)। সহ-নাগরিকদের কথা ভেবে তারা চালু করল কোভিড কন্ট্রোল রুম (Covid Control Room)।

কী এই কোভিড কন্ট্রোল রুম? জলপাইগুড়ি পৌরসভার তরফে জানানো হয়েছে, নাগরিকদের সুবিধার জন্য একটি ফোন নম্বর (Phone Number) দেওয়া হবে। যে নম্বরের অন্য প্রান্ত থাকবে কন্ট্রোল রুমে। কোভিডকালে কোনওরকম সঙ্কটে পড়ে কারোর যদি অক্সিজেনের সিলিন্ডারের (Oxygen Cylinder) দরকার পড়ে বা কোনওভাবে স্বাস্থ্যের অবনতিতে প্রয়োজন হয় হাসপাতালে (Hospitalization) ভর্তি করানো, সেক্ষেত্রে বিনামূল্যে সব ব্যবস্থাই করবে পুরসভা।

ফোন নম্বরটি হল 8016059291

জলপাইগুড়ি পৌর প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারপার্সন সৈকত চট্টোপাধ্যায় জানান, গোটা রাজ্যেই সংক্রমণ প্রবলভাবে বেড়েছে এই অবস্থায় নাগরিকদের কথা মাথায় রেখে এই কোভিড কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত। কোনও রোগী বা তাদের পরিবারের তরফে প্রয়োজনে পড়ে উল্লিখিত ফোন নম্বরে ফোন করলেই দিনরাত্রির অ্যাম্বুলেন্স পরিষেবা থাকবে, যারা হাসপাতালে পৌঁছে দেওয়া হোক বা বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া, করবে সবটাই।

প্রসঙ্গত, এদিনই কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া চিঠিতে রাজ্যগুলির প্রতি বার্তা ছিল হোম আইসোলেশনে (Home Isolation) থাকা সংক্রমিতদের উপর বিশেষ নজর (Special Care) দিন। পাশাপাশি প্রতি জেলা (District), মহকুমায় (Sub Division) কোভিড ম্যানেজমেন্টের (Covid Management) জন্য খুলতে হবে কন্ট্রোল রুম (Control Room), এমন বার্তাই দিয়েছে কেন্দ্র। সেই কন্ট্রোল রুমে রাখতে হবে যথেষ্ট সংখ্যায় চিকিৎসক (Doctor), স্বাস্থ্যকর্মী (Health Workers)। ওমিক্রন (omicron) ভ্যারিয়েন্টের হাত ধরে দেশে চলা করোনার সংক্রমণের সুনামি সামলাতে পরিকাঠামো ও করোনা বেড-ও প্রস্তুত রাখতেও রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের।

আরও পড়ুন- প্রতি জেলা, মহকুমায় কন্ট্রোল রুম খুলুন, হোম আইসোলেশনে থাকাদের দিকে দিন বাড়তি নজর, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Dev: প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন বৈঠকে থাকতে পারলেন না ? 'কারণ' জানালেন দেব
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget