এক্সপ্লোর

Jalpaiguri News: ভ্যাকসিন নেওয়ার পরই শিশুমৃত্যুর অভিযোগ, দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের

West Bengal News: জলপাইগুড়ির ক্রান্তিতে ভ্যাকসিনে শিশু মৃত্যুর অভিযোগে, ৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করল স্বাস্থ্য দফতর।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: সাব সেন্টারে ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে শিশুমৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ির ক্রান্তির ঘটনায় ওই সাব সেন্টারের দুই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মৃত শিশুর পরিবার।

জলপাইগুড়ির ক্রান্তিতে ভ্যাকসিনে শিশু মৃত্যুর অভিযোগে, ৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করল স্বাস্থ্য দফতর। ৫ দিনের মধ্যে রিপোর্ট তলব করেছেন জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অন্যদিকে, এই ঘটনায় উত্তর মাটিয়ালি সাব সেন্টারের, দুই স্বাস্থ্য কর্মী রূপা কুণ্ডু ও শুভ্রা সাহার বিরুদ্ধে জলপাইগুড়ি থানার ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে পরিবার। পরিবারের দাবি, অবিলম্বে মেডিক্যাল টিম গঠন করে, পরিবারকে সঙ্গে নিয়ে, দক্ষ ম্যাজিস্ট্রেটের সামনে, ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত ও দুই স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠিন সাজা, দিতে হবে। পরিবারের দাবি মতো, শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত শুরু হয় ওই শিশুর।

ঘটনার সূত্রপাত বুধবার। বুধবার, ক্রান্তি মোড়ে উত্তর মাটিয়ালি সাব সেন্টারে ওই শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়। পরিবারের অভিযোগ, ভ্য়াকসিন দেওয়ার পরই শিশুর জ্বর আসে, নাক-মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয়। মৃত শিশুর মা গতকাল অভিযোগ করেন, "ইঞ্জেকশন দিলাম। বাড়ি নিয়ে আসলাম, ভালোই আছে। হঠাৎ করে বাচ্চাটা এমন হাঁচি দিল, নাক-মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। তিনটে ইঞ্জেকশন দিয়েছে। পোলিও খাইয়েছে। বলবে না, যে তিনটে ইঞ্জেকশন নিতে পারবে কিনা বাচ্চাটা, সেটা তো বলবে না।''

শিশুমৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃতদেহ নিয়ে লাটাগুড়ির ক্রান্তি মোড় এলাকা অবরোধ করেন গ্রামবাসী। ভাঙচুর চালানো হয় সরকারি বাসে। সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। এদিকে, এই ঘটনাতেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুক্রবারই মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ঘটনাস্থল থেকেই রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গে যে ভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে, এবং সরকার নিজে বলছে জাল ওষুধ, আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে। বাচ্চাটাকে তো আর ফেরত পাবে না, অন্ততপক্ষে কী করে হল, আর যাতে কারোর না হয়, সেই শান্তিটুকু যাতে এই পরিবার পায়।''

আরও পড়ুন: Election Commission of India: 'বাংলায় ১৭ লক্ষের বেশি ভুয়ো ভোটার', দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে বঙ্গ BJP

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget