এক্সপ্লোর

Election Commission of India: 'বাংলায় ১৭ লক্ষের বেশি ভুয়ো ভোটার', দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে বঙ্গ BJP

West Bengal News: বাংলায় ২০২৬-এর বিধানসভা ভোটে ভুয়ো ভোটার মুক্ত ভোটার তালিকার দাবি।

কলকাতা: তৃণমূল কংগ্রেসের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সক্ষে সাক্ষাৎ করবেন রাজ্য বিজেপির প্রতিনিধিদল। প্রতিনিধিদলে রয়েছেন সুকান্ত মজুমদার, অমিত মালব্য, ওম পাঠক ও শমীক ভট্টাচার্য।

আগে ছিল শুধু তৃণমূল, এবার ভুয়ো ভোটার তরজায় আসরে নামল বিজেপিও। কোথাও মিলছে না ছবি, কোথাও আবার একই ব্যক্তির নাম দুই জায়গায়। বাংলায় মাটিতে ১৭ লক্ষ ভুয়ো ভোটারের অভিযোগ তুলে, জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। আগামী ১১ মার্চ দিল্লিতে, মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্যরা। ভোট দানে বায়োমেট্রিক চালু করার জন্য আবেদনও জানাবেন সেখানে। বাংলায় ২০২৬-এর বিধানসভা ভোটে ভুয়ো ভোটার মুক্ত ভোটার তালিকার দাবি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ১১ মার্চ বিকেল ৪ ভুয়ো ভোটারের নামের তালিকা জমা দেওয়া হবে। বাংলায় ভোটার তালিকায় ১৭ লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম রয়েছে বলে দাবি রাজ্য বিজেপির সভাপতির। বিজেপির অভিযোগ, 'কোথাও মিলছে না ছবি, কোথাও দুটি জায়গায় নাম। ১৭ লক্ষের নাম কমিশনের কাছে জমা দেব।'

এরই মধ্যে, শুক্রবার, ফের এপিক নম্বর বিভ্রাটের সমাধানের আশ্বাস দিল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী, আগামী ৩ মাসের মধ্যেই সরানো হবে এই ডুপ্লিকেট এপিক নম্বর। এদিকে, শুক্রবারই এই ভুয়ো ভোটার প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিল কংগ্রেস। প্রেস বিবৃতিতে কংগ্রেসের দাবি, ১৭ বছর আগে, 'ভোটার আইডি গুলি ইউনিক' বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই কমিশনই এবার এই সমস্যাকে 'দশকের সমস্যা' বলছে, তবে কেন কমিশনকে বিশ্বাস করবেন একজন সাধারণ ভোটার? 

এদিকে বাগদার এক তৃণমূল কর্মীর ভারত ও বাংলাদেশ, দু'দেশের ভোটার তালিকাতেই নাম রয়েছে বলে অভিযোগ। নথি সামনে এনে চাঞ্চল্যকর অভিযোগ করেছে বিজেপি। উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের মালিদার বাসিন্দা সহিদুল বিশ্বাস। এই দুটি নথি দেখিয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির দাবি, তৃণমূল কর্মী সহিদুল আদতে যশোরের চৌগাছার বাসিন্দা। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ড পেয়ে গিয়েছেন তিনি। বিজেপির আরও অভিযোগ, নথি-সহ বিষয়টি জেলাশাসককে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি। অভিযোগ উড়িয়ে সহিদুল বিশ্বাসের দাবি, জন্মসূত্রে তিনি, তাঁর বাবা ও ঠাকুর্দা এদেশেরই বাসিন্দা। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের কারণে এই মিথ্যাচার বলে দাবি তাঁর। তৃণমূলের বয়রা অঞ্চল সভাপতির দাবি, সহিদুল তৃণমূল কর্মী নন, তবে প্রকৃত অর্থেই তিনি ভারতীয় ভোটার। বিজেপি ভুয়ো নথি দেখিয়ে মিথ্যা অভিযোগ করছে বলে দাবি তৃণমূলের। 

আরও পড়ুন: Jadavpur Case Update: স্থিতিশীল ইন্দ্রানুজ, কবে হাসপাতাল থেকে মুক্তি? জানিয়ে দিল কর্তৃপক্ষ

সেরা শিরোনাম

Bankura Bridge: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
Howrah Waterlogged: ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
ডিভিসির জলে ভাঙল একাধিক বাঁশের সাঁকো, বিচ্ছিন্ন হাওড়ার একাধিক অঞ্চলের যোগাযোগ, সমস্যায় হাজার হাজার মানুষ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?
আপনার অন্নপূর্ণা যোজনার আবেদন যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনি কী করবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget