এক্সপ্লোর

Jalpaiguri News: মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল

West Bengal News: আবাস যোজনা থেকে সৌন্দর্যায়ন, পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বণ্টনে দুর্নীতি থেকে অবৈধ টেন্ডারের অভিযোগ। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে জলপাইগুড়ির মাল পুরসভা (Mal Municipality) চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। হাইকোর্টে মামলা হতেই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড তৃণমূলের। সাসপেন্ড হওয়ার কথা জানিয়েছেন দলের জেলা সভানেত্রী। ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।

পুরসভার দোকানঘর বণ্টন থেকে আবাস যোজনায় অনিয়ম। কম দামে স্ট্রিট লাইট কিনে বেশি দাম দেখানো। কোটি কোটি টাকার অবৈধ টেন্ডার। পুরসভার জমি বিক্রি। কর আদায়ের হিসেবে গরমিল। জলপাইগুড়ি জেলার মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে উঠেছে এরকমই অসংখ্য অভিযোগ। কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগে পুরচেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। জেলা সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন, "মাল পুরসভার যে চেয়ারম্যান, স্বপন সাহা, দল থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে তাঁকে নিলম্বিত করা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। নিলম্বিত হচ্ছে সাসপেন্ড। পার্টি থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্ত আমাকে সোমবার আমাদের রাজ্য নেতৃত্ব জানিয়েছে।'' 

পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করে, অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, মেয়র সহ প্রশাসনের ৩০ জায়গায় চিঠি দেন সুমনকুমার শিকদার নামে এক আইনজীবী। জেলা সভানেত্রী বলেন, "বেশ কিছুদিন থেকেই মাল পুরসভার যে অভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ। আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় - প্রত্যেকের কাছেই এই অভিযোগগুলি বারংবার গেছে। এবং আমাদের কাছেও আসছে। তাতে দলীয় ভাবমূর্তি যেটাস সেটা নষ্ট হচ্ছে, ক্ষুণ্ণ হচ্ছে।'' 

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ। ফেরতের দাবিতে বিক্ষোভ উত্তর দিনাজপুরে।ইসলামপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ, লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশ। ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। উপভোক্তা পিছু সাড়ে ১০ হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ। চাপের মুখে ২০৪জনকে টাকা ফেরত দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন:  Jalpaiguri News: মামাকে খুন ভাগ্নের, ফাঁসির সাজা ঘোষণা করল আদালত

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget