এক্সপ্লোর

Jalpaiguri News: ধর্ষণের চেষ্টার পরে খুনের হুমকি! চাঞ্চল্যকর অভিযোগ ময়নাগুড়িতে

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। গ্রেফতার ১। মূল অভিযুক্ত অধরা।

রাজা চট্টোপাধ্যায়, ময়নাগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) ময়নাগুড়িতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার পরে খুনের হুমকি। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এখনও অধরা আরও দুই অভিযুক্ত। 

ধর্ষণের চেষ্টার পরে খুনের হুমকির অভিযোগ: অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী দুই যুবক। মূল অভিযুক্তর ভাইকে আটক করেছিল পুলিশ। অভিযোগ, ছাড়া পেতেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে অভিযুক্তর সঙ্গীরা। কেস না তুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, ভয় পেয়ে গতকাল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ফের রাজ্যে ধর্ষণের চেষ্টার অভিযোগ:  হাঁসখালি থেকে দেগঙ্গা, পিংলা থেকে ইংরেজবাজার ধর্ষণ থেকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। শুধু ধর্ষণের চেষ্টাই নয়, কেস না তুললে একেবারে প্রাণে মেরে ফেলার হুমকি। অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ বলে দাবি নাবালিকার পরিবারের। ময়নাগুড়িকাণ্ডে ধর্ষণের চেষ্টা, হুমকির অভিযোগ নিয়ে এসপি জানান, “অভিযোগ পাওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের খোঁজ চলছে।‘’ হুমকির অভিযোগে তৃণমূলের দাবি, “আগে তৃণমূল করত, এখন বিজেপি করে, সবাইকে গ্রেফতার করতে হবে।’’ ময়নাগুড়ি তৃণমূল ব্লক সভাপতি শিবশঙ্কর দত্তের বলেন, "আগে তৃণমূল করত। এখন বিজেপি করে। ২০১৯ সালে অনেকেই বিজেপিতে চলে গিয়েছিল। তাদের এই অভিযুক্তও একজন। আমাদের দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।'' ময়নাগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামীর কথায়, "মেয়েটা কোনওক্রমে পালিয়ে বেঁচেছে। তারপর তাকে হুমকি দেওয়া হয়। মেয়েটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।'' 

এদিকে হাঁসখালির পথে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল। ৪ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের ধৌরহারা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তথ্য অনুসন্ধান কমিটিতে নাম থাকা সত্ত্বেও প্রতিনিধিদলে নেই যোগী আদিত্যনাথ সরকারের শিশুকল্যাণমন্ত্রী বেবিরানি মৌর্য। হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।

আরও পড়ুন: Jhalda Murder: এক লক্ষ টাকায় ভাড়া অস্ত্র! খবর সূত্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম বাদ ৪০ শতাংশের। আর কত নাম ডিলিট?
আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, নাম বাদ ৪০ শতাংশের। আর কত নাম ডিলিট?
অন্তঃশুল্ক কমিয়ে বিরাট পদক্ষেপ কেন্দ্রের ! দেশে কমে যেতে পারে পেট্রোল-ডিজেলের দাম?
অন্তঃশুল্ক কমিয়ে বিরাট পদক্ষেপ কেন্দ্রের ! দেশে কমে যেতে পারে পেট্রোল-ডিজেলের দাম?
LPG Crisis: যুদ্ধের আঁচ হেঁশেলে, খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা
যুদ্ধের আঁচ হেঁশেলে, খড়গপুরে রান্নার গ্যাস না পেয়ে বিক্ষোভে গ্রাহকরা
ফের বদলাচ্ছে ভবানীপুরের রিটার্নিং অফিসার? তৃণমূলের অভিযোগে সরানো হবে 'শুভেন্দু-ঘনিষ্ঠ'কে?
ফের বদলাচ্ছে ভবানীপুরের রিটার্নিং অফিসার? তৃণমূলের অভিযোগে সরানো হবে 'শুভেন্দু-ঘনিষ্ঠ'কে?

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget