এক্সপ্লোর

Jhalda Murder: এক লক্ষ টাকায় ভাড়া অস্ত্র! খবর সূত্রের

Purulia News Update:ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে সিবিআইয়ের তদন্তে।

অরিত্রিক ভট্টাচার্য, ঝালদা, পুরুলিয়া: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এল সিবিআইয়ের তদন্তে। ভাড়াটে খুনি সম্পর্কে মিলল তথ্য।

কী তথ্য?
সিবিআই সূত্রের খবর, খুনের দিন ঝাড়খণ্ড থেকে এসেছিল শার্প শ্যুটার। খুনে ব্যবহৃত অস্ত্র একলক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছিল।

কটা গুলি চলে?
ওই ঘটনায় খুনের জন্য তিনটি গুলি চালায় দুষ্কৃতী। তার মধ্যে একটি গুলি বন্দুকের নলে আটকে যায়। খুনের পর কলেবর সিং-ই বাইক চালিয়ে ভাড়াটে খুনিকে পৌঁছে দিয়েছিল ঝাড়খণ্ডে, দাবি সিবিআই সূত্রে। সেখানে একটি ধাবায় বসে চা খায় দু’জন। তারপর সেখান থেকে আলাদা হয়ে যায়। খবর মিলেছে সিবিআই সূত্রে। যদিও ভাড়াটে খুনি এখনও অধরা।

এই ঘটনায় বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে একজন গ্রেফতারও হয়েছে। ধৃতের নাম সত্যবান, ধৃত ব্যক্তি তপনের দাদা নরেন কান্দুর ঘনিষ্ঠ। ওই ঘটনার তদন্তে একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

প্রশ্নের মুখে পুলিশও:
বৃহস্পতিবার ঝালদা থানার আইসিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

তপন কান্দু (Tapan Kandu) খুনের পরে কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? আইসি সঞ্জীব ঘোষের কাছে জানতে চেয়েছে সিবিআই। এমনই খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের। 
ঝালদা থানার আইসির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে কান্দুর পরিবারের। তাই এখন সিবিআইয়ের নজরে ঝালদা থানার আইসি। বৃহস্পতিবার তাঁকে দুই দফায় জিজ্ঞাসাবাদে করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রথম দফায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেড়টা নাগাদ ছেড়ে দেওয়া হয়। বিকেল ৫টায় আবার ডাকা হয় তাঁকে।

বৃহস্পতিবারই তপন কান্দু খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের রহস্যমৃত্যুর ঘটনায় FIR দায়ের করেছে সিবিআই। আত্মহত্যায় প্ররোচনা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃতের বাড়িতেও যান তদন্তকারীরা। যে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়, এদিন সেই ঘর দেখেন সিবিআইয়ের অফিসাররা। ফিতে দিয়ে মাপজোক করেন। নিরঞ্জন বৈষ্ণব কি আত্মহত্যা করেছেন? যে সুইসাইড নোটটি উদ্ধার হয়েছে, সেটি কি তাঁরই হাতে লেখা? সূত্রের খবর, আগে এইসব প্রশ্নের উত্তর পেতে চাইছে সিবিআই। 

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget