এক্সপ্লোর

Jalpaiguri News: ওমিক্রন ঠেকাতে পদক্ষেপ, জলপাইগুড়ির ২টি ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা

Jalpaiguri News Update: ডেল্টা প্লাসের (Delta Plus) পর এবার নতুন আতঙ্কের নাম ওমিক্রন (Omicron)। আবার চরিত্র বদলে ফেলেছে মারণ-ভাইরাস। আগের বারের থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্কতা নিয়েছে জেলা প্রশাসন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কোভিডের (Covid19) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-সংক্রমণ (Omicron) ঠেকাতে তৎপর প্রশাসন (Administration)। বাংলাদেশ (Bangladesh) সীমান্তে জলপাইগুড়ির (Jalpaiguri) ফুলবাড়ি চেকপোস্টে শুরু হল কোভিড পরীক্ষা। সংক্রমণ রুখতে জলপাইগুড়ির ২টি ওয়ার্ডে মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone) করেছে প্রশাসন।

ডেল্টা প্লাসের (Delta Plus) পর এবার নতুন আতঙ্কের নাম ওমিক্রন (Omicron)। আবার চরিত্র বদলে ফেলেছে মারণ-ভাইরাস। আগের বারের থেকে শিক্ষা নিয়ে আগাম সতর্কতা নিয়েছে প্রশাসন। ওমিক্রন-সংক্রমণের ঝুঁকি বিচার করে বাংলাদেশকে (Bangladesh) হাই রিস্ক তালিকায় রেখেছে কেন্দ্র। এর পরই বাংলাদেশ থেকে আসা নাগরিকদের উপর শুরু হয়েছে নজরদারি।

বুধবার থেকে জলপাইগুড়ির ফুলবাড়ি চেকপোস্টে শুরু হয়েছে কোভিড পরীক্ষা। মঙ্গলবার এই নিয়ে স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) সঙ্গে জরুরি বৈঠক করে জেলা প্রশাসন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক ও ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলার ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস বলেন,”বিদেশি নাগরিকদের কোভিড টেস্ট করা হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশের অনুমতি মিলবে।’’ এর পাশাপাশি জলপাইগুড়ি শহরে সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে প্রশাসন। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে জলপাইগুড়ির ১১ ও ২৫ নং ওয়ার্ডে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের।

মৃতদের বাড়ি জীবাণুমুক্ত করার পাশাপাশি ওই এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে।  ওয়ার্ডে ওয়ার্ডে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। জলপাইগুড়ি পুরসভা সৈকত চট্টোপাধ্যায় পুর প্রশাসক বলেন, পুজোর পর থেকে কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী হয়েছে। তবে সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কাঁপুনি ধরিয়েছিল প্রশাসনের। এবার উদ্বেগের নাম ওমিক্রন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কিছুটা কমল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের (West Bengal Health Deaprtment) মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭০৫ জন। কিন্তু বুধবারের বুলেটিন অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন, ৬৬৮ জন। এনিয়ে রাজ্যে মোট সংক্রমিত ১৬, ১৬, ৭৫১ । অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের । গতকাল এই সংখ্যাটা ছিল ১৩। এনিয়ে রাজ্যে করোনায় রাজ্যে মোট মৃত ১৯,৪৯৮।

আরও পড়ুন: WB Corona Update : গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা সংক্রমণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget