এক্সপ্লোর

Jalpaiguri : অবৈধভাবে ভারতে ঢুকে গ্রেফতার ৫ বাংলাদেশি

Police arrest five Bangladeshi nationals : পাচারকারীদের সহযোগিতায় তারা বুড়ির জোত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নাকা চেকিং করে ৫ জনকে ধরে

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : নাকা চেকিংয়ের সময় গ্রেফতার  বাংলাদেশের একাধিক নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ বাংলাদেশের ৫ নাগরিককে গ্রেফতার করল। জলপাইগুড়ির মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ তাদের পাকড়াও করে। কাজের সন্ধানে তারা ভারতে ঢুকেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধৃতদের নাম- লিটন শেখ,হৃদয় শেখ, যুবাইদুল শিকদার, আনারুণ মিঞা, পারভিন বেগম।

ওই পাঁচ বাংলাদেশিকে ভারত-বাংলাদেশ সীমান্তের খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দাস পাড়া মোড় থেকে ধরা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের নারালি জেলায়। পাচারকারীদের সহযোগিতায় তারা বুড়ির জোত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। খবর পেয়ে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ নাকা চেকিং করে ৫ জনকে ধরে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে করে আসছিল। হলদিবাড়ি থেকে জলপাইগুড়িগামী NBSTC বাসে করে শিলিগুড়ি যাওয়ার চেষ্টা করছিল।

দিনকয়েক আগেই কলকাতায় ২১ জন বাংলাদেশিকে আটক করা হয়। অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয় তাদের। উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নথি। ঘটনায় জঙ্গি-যোগ আছে কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত রবিবারের দুপুরে আনন্দপুর থানার অন্তর্গত গুলসন কলোনির বহুতল থেকে ধরা হয় বাংলাদেশিদের। গুলসন কলোনির বহুতলের একতলায় থাকত বাংলাদেশিরা। বৈধ কাগজ নেই। প্রতিবেশীরা বলছেন, মাস দেড়েক আগে আসে এরা।

কলকাতা পুরভোটের (Municipality Vote) ঠিক এক সপ্তাহ আগে খাস কলকাতায় (Kolkata) গ্রেফতার হয় মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি (Banglades People)। অনুপ্রবেশের অভিযোগে আটক আরও ২০ জন বাংলাদেশের নাগরিক (Bangladesh People)। বাজেয়াপ্ত জাল ভোটার কার্ড, আধার কার্ড-সহ প্রচুর নথি। ঘটনায় রয়েছে কি জঙ্গি-যোগ?

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি লখনউ (Lucknow) ATS লালবাজারের (Laalbazar) গুন্ডাদমন শাখাকে জানায়, মানুষ পাচারে অভিযুক্ত মাফুজুর রহমান নামে এক বাংলাদেশি কলকাতায় আত্মগোপন করে রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের (Uttarpradesh Police) খাতায় মাফুজুর মোস্ট ওয়ান্টেড। এরপর তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। 

গুলশন কলোনির এই বহুতলে হানা দেয় পুলিশ। লখনউ ATS, লালবাজারের (Laalbazar Police) গুন্ডাদমন শাখা ও আনন্দপুর থানার যৌথ অভিযানে ধরা পড়ে মাফুজুর। ধৃতের বাড়ি, বাংলাদেশের মুন্সিগঞ্জে। তার বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ রয়েছে। মাফুজুরকে যখন পাকড়াও করা হয়, তখন দেখা যায় ওই ঘরের মধ্যেই রয়েছেন আরও ২০ জন।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget