এক্সপ্লোর

Rajgung Accident : স্কুটার আরোহীকে ধাক্কা বেসরকারি বাসের, আগুন উত্তেজিত জনতার, রণক্ষেত্র রাজগঞ্জ

North Bengal News : দুর্ঘটনার জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে আমবাড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। 

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বেপরোয়া বাসের ধাক্কায় স্কুটার আরোহীর জখম হওয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ। ক্ষিপ্ত জনতা বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। দমকল এসে আগুন নেভানোর আগেই পুড়ে যায় বাসটি।

দুর্ঘটনার জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়। সকাল সাড়ে ১১টা নাগাদ রাজগঞ্জের ভুটকির হাট এলাকায় স্কুটার আরোহীকে ধাক্কা মারে শিলিগুড়িগামী বেসরকারি বাসটি (Private Bus)। গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে আমবাড়ি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রাই। 

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ভুটকি হাট এলাকায় শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস একটি স্কুটিকে ধাক্কা মারে। বাসের নিচে ঢুকে যায় স্কুটিটি। আহত হন স্কুটির ২ আরোহী আমবাড়ির বাসিন্দা হামিদার আলি ও আয়ুব আলি। দুর্ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে বাস।                               

বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ বলেছেন, 'হঠাৎ করে আমরা খবর পাই একটা দুর্ঘটনা ঘটেছে। এসে দেখি একটা বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন আছে দেখছে। এটা দুর্ভাগ্য়জনক ঘটনা। যে বা যারা আগুন লাগাক না কেন খুব খারাপ করেছে। রাস্তাঘাটে দুর্ঘটনা হতেই পারে।'

রাজগঞ্জ থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রথমে আমবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসাপাতালে (North Bengal Medical College) স্থানান্তরিত করা হয়।                                                                                                                                       

 

আরও পড়ুন- ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার প্রৌঢ়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
অন্নপূর্ণা যোজনার আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি না বুঝবেন কীভাবে?
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget