এক্সপ্লোর

Malaria Death : ডেঙ্গি-উদ্বেগের মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ হারালেন দক্ষিণ কলকাতার প্রৌঢ়

Dengue Scare : পরিবারের দাবি, ২ দিন পর ডেঙ্গি রিপোর্টও পজিটিভ আসে। যদিও ডেঙ্গি রিপোর্ট তাঁরা হাতে পাননি বলেই জানিয়েছেন পরিবারের লোকজন। ডেথ সার্টিফিকেটেও উল্লেখ রয়েছে ম্যালেরিয়ার।

সন্দীপ সরকার, কলকাতা : ডেঙ্গি-উদ্বেগের (Dengue Scare) মধ্যেই ফের ম্যালেরিয়ায় প্রাণ (Malaria Death) হারালেন দক্ষিণ কলকাতার বাসিন্দা ৬৮ বছরের এক প্রৌঢ়। পরিবার সূত্রে খবর, কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৮৫ নম্বর ওয়ার্ডের পণ্ডিতিয়া রোডের বাসিন্দা গৌর হালদারের শনিবার জ্বর আসে। রবিবার ভর্তি করা হয় এম আর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital)। রিপোর্টে ধরা পড়ে, প্রৌঢ় ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত।

পরিবারের দাবি, ২ দিন পর ডেঙ্গি রিপোর্টও (Dengue Report) পজিটিভ আসে। যদিও ডেঙ্গি রিপোর্ট তাঁরা হাতে পাননি বলেই জানিয়েছেন পরিবারের লোকজন। ওই প্রৌঢ়কে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। পরিবারের দাবি, হাসপাতালের গেটেই সেরিব্রাল অ্যাটাক হওয়ায় ফের ভর্তি করা হয় প্রৌঢ়কে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ির পথ ধরলেও হাসপাতালের গেটে পৌঁছতেই প্রবল খিঁচুনি শুরু হয় প্রৌঢ়ের। রাতে তাঁর মৃত্যু হয়।

বেসরকারি মতে, চলতি মাসে রাজ্যে ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। এর আগে এমআর বাঙুর হাসপাতালেই আরও একজন ও বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) ভর্তি অন্য একজনের মৃত্যু হয়েছিল ম্যালেরিয়ায়।

প্রৌঢ়ের পরিবারে দাবি, জ্বর আসার পরই প্রবল অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডেঙ্গি ও ম্যালেরিয়ার পরীক্ষা করানোর পর তার ফলাফল আসার আগেই পরিস্থিতির অবনতি বুঝে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়া থেকে গোঙানি ছিল বলেই পরিবার জানায়। রবিবার হাসপাতালে ভর্তি করার পর ক্রমশ সুস্থ হয়ে উঠছিলেন তিনি। যে পরিস্থিতিতে মঙ্গলবার প্রৌঢ়কে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথাও জানান চিকিৎসকরা। 

কিন্তু হাসপাতাল থেকে বের করে বাড়ি আনার পথেই ফের বিপত্তি ঘটে। হাসপাতালের গেটেই বৃদ্ধের প্রবল খিঁচুনি শুরু হয় বলে জানান তাঁরা। পরিবারের লোকজনের বক্তব্য, হাসপাতালের গেটেই প্রথমবার সেরিব্রাল অ্যাটাক হয় বৃদ্ধের। পরে আরও বার তিনেক অ্যাটাক হওয়ার পরে রাতের দিকে বৃদ্ধ মারা যান। এর মাঝেই প্রশ্ন উঠছে, ম্যালেরিয়ার পাশাপাশি ওই বৃদ্ধ কি ডেঙ্গিতেও আক্রান্ত ছিলেন। পরিবারের লোকজন তেমনটা জানালেও কোনও রিপোর্ট হাতে পায়নি। প্রৌঢ়ের ডেথ সার্টিফিকেটেও ম্যালেরিয়াতে মৃত্যুর কথাই উল্লেখ রয়েছে। 

আরও পড়ুন- ফের প্রাণ কাড়ল ডেঙ্গি! এবার মৃত্যু দত্তাবাদে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget