এক্সপ্লোর

Jalpaiguri: অসুস্থ বৃদ্ধ দম্পতির গলায় অস্ত্র ঠেকিয়ে চার লক্ষ টাকা ও গয়না লুঠ করল ডাকাত দল

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী দিলীপ বাবু। সুস্থ হয়ে ওঠার পর পরবর্তী চিকিৎসার জন্য বাড়িতে চার লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে রাখেন তিনি।


জলপাইগুড়ি: ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। অসুস্থ বৃদ্ধ দম্পতির গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে, মারধর করে  নগদ ও গয়না মিলিয়ে প্রায় সাত লক্ষাধিক টাকা লুঠ  করে পালিয়ে গেলো ডাকাত দল।জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দেব নগর এলাকায় মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে। 

বাড়িতে একাই থাকতেন নিঃসন্তান দম্পতি দিলীপ বসু ও রত্না বসু। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী দিলীপ বাবু। সুস্থ হয়ে ওঠার পর পরবর্তী চিকিৎসার জন্য বাড়িতে চার লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তুলে রাখেন তিনি।এদিন ভোর রাতে দিলীপ বাবুর বাড়িতে হানা দেয় চার জনের একটি ডাকাত দল। গ্রিলের দরজা ভেঙে একে একে ঘরের ভেতরে ঢুকে পড়ে তারা।বৃদ্ধ দম্পতিকে মারধর করে গলায় ধারালো অস্ত্র ধরে লুটপাট চালায়।নগদ এবং সোনা মিলিয়ে সাত লক্ষাধিক টাকা ডাকাতি করে পালিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমানের অন্ডাবে পেট্রোল পাম্পে সশস্ত্র ডাকাতদলের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়  । গত বৃহস্পতিবার রাত  ১ টা নাগাদ ছয় সাতজনের ডাকাতদল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় পেট্রল পাম্পে  । এসেই মারধর করা হয় পাম্পে কর্মরত কর্মচারীদের  । বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়  । পাম্প থেকে ক্যাশবাক্স ভেঙে নিয়ে যায় প্রায় এক লক্ষ ষাট হাজার টাকার মতো নগদ  অর্থ  । 
ঘটনাটি ঘটে অন্ডাল থানার অন্তর্গত দুবচুরুরিয়া মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কের পাশেই  । পাম্পের কর্মী আকাশ ভিভোর জানান যে,, সাতজনের দুষ্কৃতী দল হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা পেট্রলপাম্পের ক্যাশবাক্সে হামলা চালায়  । কর্মরত পাম্পের কর্মীদের মারধর করা হয় । ডাকাতদলের  মারের আঘাতে পেট্রলপাম্পের এক কর্মী গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন  । পেট্রোল পাম্পের মালিক সুকুমার পাণ্ডে জানান  ,এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি  । এমনকি ছোটখাটো চুরির ঘটনাও ঘটেনি এই পাম্পে  । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget