এক্সপ্লোর

Jalpaiguri: পড়ুয়াদের পাশে দাঁড়াতে এবার রাজগঞ্জে শুরু 'দুয়ারে শিক্ষক' কর্মসূচি

Jalpaiguri: প্রথম পর্যায়ে এই কর্মসূচি চলবে ১ অক্টোবর পর্যন্ত। প্রত্যেকদিন শিক্ষকরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত নানারকমের পরামর্শ দেবেন।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার হাজির 'দুয়ারে শিক্ষক' কর্মসূচি। এমন অভিনব কর্মসূচি নিয়ে এগিয়ে এল জলপাইগুড়ির রাজগঞ্জের হরিহর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেখানে সম্প্রতি শুরু হয়ে গেল 'নিজদ্বারে বিদ্যালয়' কর্মসূচি। করোনা আবহে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছে একাধিক শিক্ষার্থী। তাদের সাহায্য করতেই 'নিজদ্বারে বিদ্যালয়' কর্মসূচি শুরু করলেন রাজগঞ্জের হরিহর উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

সূত্রের খবর, প্রথম পর্যায়ে এই কর্মসূচি চলবে ১ অক্টোবর পর্যন্ত। প্রত্যেকদিন শিক্ষকরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত নানারকমের পরামর্শ দেবেন। এদিন স্কুলের শিক্ষকরা রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করেন। 

স্কুলের প্রধান শিক্ষক মনজিৎ পাল জানান, করোনা আবহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা বেজায় সমস্যায় পড়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে তাদের কোনওরকমের যোগাযোগ নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে প্রচুর পড়ুয়া স্কুলছুটও হয়ে যাচ্ছে। তাই পড়ুয়াদের কথা চিন্তা করেই, তাদের পাশে দাঁড়াতে স্কুলের উদ্যোগে 'নিজদ্বারে বিদ্যালয়' কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে পর্যায়ে ১ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি। মনুয়াগঞ্জ, মৌলানিগছ, সহদইপাড়া, মোটাগছ, ক্ষেড়িপাড়া, জয়ন্তী কলোনি ও মেহেন্দিগছ গ্রামে গিয়ে পড়ুয়াদের পঠনপাঠনের সহযোগিতা করা হবে বলে জানা গিয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও খবর সূত্রের। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। এদিন দেখা যায়, স্কুল ইউনিফর্মে সার বেঁধে বসে রয়েছে পড়ুয়ারা। আর তাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করছেন সামনে বসা শিক্ষক শিক্ষিকারা।

সম্প্রতি বীরভূমের এক স্কুলেও দেখা গেল অন্য রকমের ছবি। করোনা অতিমারির সময়কালে স্কুলের দরজা বন্ধ ছাত্র-ছাত্রীদের জন্য। ২০২০ থেকেই বন্ধ হয়েছে বিদ্যালয় চত্বর। পড়ুয়াদের আনাগোনা নেই। ক্রমশই ফিকে হয়ে পড়ছিল বিদ্যালয় ভবনটি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত স্কুলে ক্রমশ ক্ষয় দেখা দিচ্ছিল। ধীরে ধীরে শ্যাওলা থেকে ঘাস, লতানে গাছ-গাছালিতে জঙ্গলে পরিণত হচ্ছিল স্কুল চত্বর। 

এমনকী, স্কুলের দেয়াল জুড়ে বর্ষার জলের সবুজ শ্যাওলার আস্তরণ জমে উঠেছে। নিজেদের প্রিয় স্কুলকে এমনভাবে দেখতে সায় দিচ্ছিল না কারোর। ঠিক সেই সময় ভিন্ন ভাবনায় বন্ধ স্কুল রঙিন তুলির টানে সাজিয়ে তুলেছে বাজিতপুর হাই স্কুলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা।ময়ুরেশ্বর -১ এর বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে গত দশ দিন ধরে বিদ্যালয় চত্বরের বিভিন্ন দেওয়ালে শিক্ষক ও ছাত্র ছাত্রীরা রংতুলিতে নিজেদের মনে ভাব ফুটিয়ে তুলেছেন। 

আরও পড়ুন: West Midnapur: প্রবল বৃষ্টিতে চন্দ্রকোনায় মাটির দেওয়াল ধসে মৃত্যু গৃহবধূর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget