এক্সপ্লোর

Jaynagar Violence: জয়নগরে TMC নেতা 'খুনে' বাজেয়াপ্ত বাইক ঘিরে রহস্য

CPM Name Jaynagar Violence: প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন, এই দুটি বাইকে চড়েই আততায়ীরা খুন করতে এসেছিল। সেই বাইকেই নাম লেখা রয়েছে..

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে তৃণমূল নেতা খুনের ঘটনায় (Jaynagar Murder Case) বাজেয়াপ্ত করা দুটি বাইক ঘিরে রহস্য (Byke Mystery)। একটি বাইকের রেজিস্ট্রেশন দলুয়াখাকি গ্রামের সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের নামে। পুলিশের দাবি, মুসিবুর পলাতক।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন, এই দুটি বাইকে চড়েই আততায়ীরা তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুন করতে এসেছিল। একটি বাইকের নম্বর প্লেটই ছিল না। দ্বিতীয় বাইকটির অবশ্য নম্বর প্লেট রয়েছে এবং বাইকে নাম লেখা রয়েছে সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের। খোঁজ মিলেছে মুসিবুরের পরিবারের।

সিপিএম কর্মীর পরিবারের দাবি, তৃণমূল নেতার খুনের সময় বাড়িতেই ছিলেন মুসিবুর। পুলিশ আসায় তিনি পালিয়ে যান। এরপরই পেশায় দর্জি সিপিএম কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সিপিএম কর্মীর পরিবারের দাবি, ওই রাতে বাড়ির সামনেই দাঁড় করানো ছিল বাইক। তাহলে কী করে সেই বাইক ৫ কিলোমিটার দূরে পুলিশ উদ্ধার করল, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

ইতিমধ্য়েই জয়নগরকাণ্ডে ৩টি মামলা রুজু করা হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে দলুয়াখাকি গ্রামের সিপিএম নেতা-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তৃণমূল নেতা খুনে অভিযুক্তকে পিটিয়ে মারার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অন্য দিকে সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। 

 মৃত সইফুদ্দিন লস্কর ছিলেন তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পাল্টা এক দুষ্কৃতীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে।স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর পৌনে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা। বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষকৃতীরা। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল অঞ্চল সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজনৈতিক কারণ? নাকি ব্যক্তিগত শত্রুতা? কী কারণে খুন খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।

আরও পড়ুন, পুলিশ সরলেই ফের 'হামলার আশঙ্কা' জয়নগরের ঘরছাড়াদের !

 গোটা ঘটনার পর কড়া প্রতিক্রিয়া বামেদের।তৃণমূল নেতা ভাদু শেখ খুনের পর জ্বালিয়ে দেওয়া হয়েছিল বীরভূমের বগটুই গ্রাম। আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল শিশু-মহিলা সহ ১০ জনের। ২০২২-এর ২১ মার্চ, বগটুইয়ের সেই ঘটনার সঙ্গে তুলনা করে তৃণমূলকে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। 'যেকোনও মৃত্যু দুঃখজনক, কিন্তু অন্য কারও ঘাড়ে দোষ চাপাবার কোনও মানে হয় না', বলেছেন তিনি।   অন্তর্দ্বন্দ্বে তৃণমূল নেতা খুন হওয়ায় দুষ্কৃতীদের বাঁচাতে সিপিএম কর্মী-সমর্থকদের নিশানা করেছে শাসক দল, অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget