এক্সপ্লোর

Jaynagar Violence: পুলিশ সরলেই ফের 'হামলার আশঙ্কা' জয়নগরের ঘরছাড়াদের !

Jaynagar Violence Police Security: 'এইরকম শুনতে পাচ্ছি যে, পুলিশ প্রশাসন কতক্ষণ থাকবে? চলে গেলেই 'আমরা' (হামলাকারীরা) ফের ঢুকব, যেগুলি বাকি আছে...' বিস্ফোরক নির্যাতিতা !

দক্ষিণ ২৪ পরগনা: প্রথমে জয়নগরে জোড়া খুন (Joynagar Murder Case)। আর তারপর আগুনে পুড়ে খাক একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি (Joynagar Violence)। ঘরের ভিতরের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই। আতঙ্কে ঘর ছেড়েগিয়েছিলেন নির্যাতিতারা। ২ পার করে অবশেষে তাঁরা ঘিরে ফিরেছেন। মাথার উপর ছাদ নেই, জল নেই, খাবার নেই। কিন্তু তার থেকেও বড় আতঙ্ক রয়ে গিয়েছে মনে। কারণ পুলিশ সরলেই ফের হামলার আশঙ্কা ঘরছাড়াদের। 

'আমরা সিপিএম করি বলে কি অপরাধ করেছি ?'

নির্যাতিতাদের একজন কান্নায় ভেঙে পড়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, 'আমাদের উপর আক্রোশটা ছিল ভোটের থেকে সব সময়। আমরা সিপিএম পার্টি করি বলে ওই জন্যে। আমরা সিপিএম করি বলে কি অপরাধ করেছি ? টাকা-পয়সা, গয়নাগাটি কার্যত সবই চলে গিয়েছে হামলায়। কোথায় থাকবেন ? জিজ্ঞেস করতেই কী করব, খোলা আকাশের নিচেই বলতে বলতে ফের গলা বুজে এল নির্যাতিতার। এরপরেই তিনি মুখ খুললেন আরও। দিলেন বিস্ফোরক বার্তা।

'পা ঝাকা দিয়ে ফেলে দিয়েছে, পুলিশ কী বাঁচাবে !'

আক্ষেপের সঙ্গে ওই নির্যাতিতা জানালেন,' পুলিশের পা জড়িয়ে ধরেছি। পুলিশ পা ঝাকা দিয়ে ফেলে দিয়েছে। পুলিশ কী বাঁচাবে ! পুলিশ একদিন এসে বলল না যে, এক ফোঁটা জল দিচ্ছি, এই নাও খাও।' এরপর তিনি জানিয়েছেন, তাঁরা সিপিএম-র পার্টি অফিসের কাছে সাহায্যের অনুরোধ করেছেন। তারা যতটা পেরেছে করেছে পার্টি অফিসের তরফে। 

  পুলিশ সরলেই ফের 'হামলার আশঙ্কা' 

অপর এক নির্যাতিতা জানালেন, 'আমাদের এই পর্যন্ত খাওয়া নেই, দাওয়া নেই। আমরা এই আতঙ্কের মধ্যে কীভাবে বেঁচে থাকতে পারি ? এইরকম শুনতে পাচ্ছি যে, পুলিশ প্রশাসন কতক্ষণ থাকবে? চলে গেলেই 'আমরা' (হামলাকারীরা) ফের ঢুকব। যেগুলি বাকি আছে সেগুলিকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব !'

আরও পড়ুন, সামনেই মাধ্যমিকের টেস্ট, আগুনে পুড়ে ছাই জয়নগরের পরীক্ষার্থীর সমস্ত বই

দুই দিন পর অনিশ্চয়তাকে সঙ্গে করে গ্রামে ফিরল নির্যাতিতারা 

আতঙ্ককে সঙ্গী নিয়েই তাণ্ডবের ২দিন পরে গ্রামে ঢুকছেন ঘরছাড়ারা। এদিকে আগুনে পুড়ে ছাই। নেই ছাদ। বাসনপত্র, উনুন সব কিছু ঘরে বাইরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মাথা গোজার ঠাঁইটুকু নেই। বহিরাগতদের গ্রামে প্রবেশ নয়, জানিয়ে দিল পুলিশ। আশ্রয়হীনদের ঠিকানা এখন দক্ষিণ বারাসাতে সিপিএমের পার্টি অফিস।অবশেষে পুলিশের আশ্বাসে ঘরে ফিরছেন ঘরছাড়ারা।ঘরে ফেরার পর নির্যাতিতারা সাংবাদিকদের জানালেন, কীভাবে এর মধ্যে থাকব, আলো, জল, খাবার কিছুই নেই ! 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget