এক্সপ্লোর

CID News: খুন, ডাকাতি থেকে হুমকি, বিহারে জেলে বসেই বাংলায় অপরাধের ব্লু-প্রিন্ট! কুখ্যাত 'জুয়েল থিফ' CID-এর জালে

Jewellery Thief Subodh Singh: বিহারের জেলে বসে বাংলায় দুষ্কৃতী কার্যকলাপের নিখুঁত অপারেশনের অভিযোগ। আর সেই গ্যাংস্টারকে নাগালে পেতে এবার CID-র 'অপারেশন সুবোধ'।

কলকাতা: অবশেষে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংহকে নাগালে পেল সিআইডি। বিহারের জেল থেকে আসানসোলে নিয়ে আসা হল গ্যাংস্টার সুবোধ সিংকে। কড়া নিরাপত্তায়, রীতিমতো গোপনীয়তা বজায় রেখে, বিহারের এসটিএফ ও সিআইডির ঘেরাটোপে আসানসোল আদালতে নিয়ে আসা হয় এরাজ্যে একের পর এক ডাকাতির মাস্টারমাইন্ডকে। বিহারের জেলে বসে বাংলায় অপারেশন চালানোর জন্য একাই একশো ছিল এই সুবোধই। 


বিহারের জেলে বসে বাংলায় দুষ্কৃতী কার্যকলাপের নিখুঁত অপারেশনের অভিযোগ। আর সেই গ্যাংস্টারকে নাগালে পেতে এবার CID-র 'অপারেশন সুবোধ'। কড়া নিরাপত্তায় বিহারের বেউর জেল থেকে, আসানসোলে নিয়ে আসা হল কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং-কে। রাজ্যের গোয়েন্দাদের দাবি, নিজে বিহারের জেলে থাকলেও, সেখানে বসে বাংলায় ডাকাতি, ব্যবসায়ীর ওপর হামলা, প্রোটেকশন মানি চেয়ে বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি-সহ একাধিক ঘটনার মাস্টারমাইন্ড এই সুবোধ সিংই। 
 
২০২২ সালে রানিগঞ্জে স্বর্ণব্যবসায়ীর বাড়িতে হামলার ঘটনার নেপথ্যে ছিল সুবোধ সিং। ২০২০-তে ব্যারাকপুরে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনেও নাম জড়ায় সুবোধের। 

সম্প্রতি বেলঘরিয়ার রথতলায় BT রোডে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে গুলিবৃষ্টি, ও ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্য়বসায়ী তাপস ভকতকে হুমকির ঘটনাতেও নাম সামনে আসে সুবোধ সিংয়ের। আর এই সবটাই নিয়ন্ত্রণ হয়েছে ৫৮৮ কিলোমিটার দূরে বিহারের বেউর জেল থেকে। 

রাজ্য গোয়েন্দা সূত্রে খবর, বিহারের সুবোধ সিং কুখ্যাত সোনা পাচারকারী। গ্যাংস্টার মহলে 'জুয়েল থিফ' নামেও পরিচিতি রয়েছে তাঁর। ইতিমধ্যেই ৩০০ কোটি টাকার সোনা লুঠ করেছে সুবোধের গ্যাং। বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে ছড়িয়ে রয়েছে তাঁর সাগরেদরা। 

আরও পড়ুন, আইনকে বুড়ো আঙুল, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে সালিশি সভায় তরুণ-তরুণীকে মারধর

২০১৮ সাল থেকে জেলবন্দি সুবোধ জেলে বসেই তৈরি করত এই সমস্ত অপারেশনের ব্লুপ্রিন্ট। বেউর জেল ছিল কার্যত গ্যাংস্টার সুবোধের ডেরা। শুধু নিজের গ্যাং পরিচালনা করাই নয়, বিহারের জেলে বসে অন্যান্য দুষ্কৃতী গ্যাংকেও 'সাপোর্ট' দিত সুবোধ। অপেক্ষাকৃত ছোট দুষ্কৃতী গ্যাং-এ 'ম্যানপাওয়ার' কম পড়লে, শুটার সাপ্লাইও দিত সে। 

রাজ্যের গোয়েন্দা সূত্রে আরও দাবি, এরাজ্যে একাধিক ডাকাতির ঘটনায় ধৃতদেরকে জেরা করে কোনও না কোনওভাবে সবক্ষেত্রেই উঠে আসে সুবোধের নাম। কিন্তু সুবোধ এতটাই প্রভাবশালী যে, এর আগেও একাধিকবার চেষ্টা করে তাঁকে এরাজ্যে আনা যায়নি। নিজের প্রভাব ঘাটিয়ে বিহারের জেলেই থেকে যায় বড় বড় ডাকাতির মাস্টারমাইন্ড। 

শনিবার পাটনায় পৌঁছয় সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপ। রবিবার ভোরে বিহার পুলিশের এসটিএফ ও সিআইডি আধিকারিকদের ঘেরাটোপে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এরাজ্যে নিয়ে আসা হয় সুবোধ সিংকে।  আসানসোল আদালতে তোলা হলে তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget