এক্সপ্লোর

Paschim Bardhaman:লক্ষাধিক টাকার গয়না, প্রণামীর বাক্স চুরি পাণ্ডবেশ্বরের রটন্তী কালী মন্দিরে

Burglary In Temple: লক্ষাধিক টাকার গয়না, প্রণামীর বাক্স-সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত কুমারডিহি গ্রামের মন্দিরে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: লক্ষাধিক টাকার গয়না, প্রণামীর বাক্স-সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটল পাণ্ডবেশ্বর থানার (Pandaveshwar Temple Theft) অন্তর্গত কুমারডিহি গ্রামের মন্দিরে। চুরির ঘটনায় আতঙ্কের চোরাস্রোত গ্রামে। গ্রামের অদূরেই রটন্তী কালী মন্দিরে (Burglary In Pandaveshwar Temple) এমন ঘটনায় সকলে খানিক অবাক-ও। কে বা কারা এমন কাজ করল?

খুঁটিনাটি...
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রয়েছে এই মন্দির। প্রত্যেক দিনের মতো, আজ, রবিবার সকালে, মন্দির পরিষ্কার করার জন্য এসেছিলেন এক মহিলা। বিষয়টি প্রথম তাঁরই নজরে আসে। লক্ষ্য করেন, মন্দিরের মূল ফটকের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে খবর দেন পুরোহিত ও মন্দির কমিটির সদস্যদের। পুরোহিত অজয় মুখোপাধ্যায় পরে জানান, বেশ কয়েকবার মন্দিরের আশ-পাশে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। মন্দিরের বেড়া তৈরি করার জন্য যে লোহার তার-সামগ্রী আনা হয়েছিল, ইতিমধ্যে সেও চুরি হয়েছে। মন্দিরের ঘাস কাটার যন্ত্রও নিয়ে গিয়েছে কে বা কারা। তাঁর দাবি, সবটাই পাণ্ডবেশ্বর থানায় জানানো হয়েছিল। কিন্তু কোনও কাজের কাজ হয়নি। রবিবার মন্দিরে, মায়ের অঙ্গে থাকা প্রায় কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার-সহ অন্যান্য সামগ্রীও চুরি যায় বলে খবর। শুধু তাই নয়। দানবাক্সটি নিয়েও চম্পট দেয় চোরের দল, দাবি মন্দির কর্তৃপক্ষের। পুরোহিতের ধারণা, আনুমানিক প্রায় হাজার পাঁচেক টাকা ছিল তাতে। স্থানীয় সূত্রে খবর, কুমারডিহির অদূরে  জঙ্গল এবং আশেপাশের এলাকায় ইদানিং জুয়ার ঠেক ও নানা মাদকদ্রব্যে আসক্তদের গতিবিধি বেড়েছে। ঠিক সে কারণেই এলাকায় চুরির ঘটনার বাড়বাড়ন্ত, মনে করছেন স্থানীয়দের একাংশ থেকে মন্দির কমিটির সদস্য়রা। 

মন্দিরে চুরি...
এ রাজ্যে মন্দিরে চুরির ঘটনা নতুন নয়। গত বছর অগাস্টে যেমন, বীরভূমের সাঁইথিয়ায় রাধাগোবিন্দ মন্দিরের তালা ভেঙে ২ লক্ষ টাকার বেশি চুরি হয়েছিল বলে অভিযোগ। গভীর রাতে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। মন্দিরের প্রণামী বাক্সে থাকা ২ লক্ষ টাকারও বেশি চুরি হয়ে যায় বলে জানান মন্দির কর্তৃপক্ষ। পর দিন ভোরে চুরির বিষয়টি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশপাশের গ্রামের মানুষ রাস্তা অবরোধের উদ্যোগ নিলে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্ত করে দোষীদের ধরার আশ্বাস দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের তরফে নারায়ণচন্দ্র দাস বৈরাগ্য জানান, সেখানে একাধিক সিসিটিভি রয়েছে। কিন্তু কিছু জায়গায় সিসিটিভি কাজ করে না। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, সেই এলাকা দিয়েই ঢুকেছিল চোর। তার পর মন্দিরের তালা ভেঙে চুরি করে। কিন্তু অন্য সিসিটিভিতে সেই চুরির ছবি ধরা পড়ে। 

আরও পড়ুন:মমতার ধর্নামঞ্চে অনুপস্থিত অভিষেক, জল্পনা বাড়াল বোন অদিতির পোস্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget