এক্সপ্লোর

Jhargram News: দলছুট হয়ে রাতভর লোকালয়ে তাণ্ডব, হাতির 'বেয়াদপি' রুখতে তৎপর বন দফতর

Jhargram News: এলাকাবাসী জানিয়েছেন, সন্ধে থেকে শুরু হয় তাণ্ডব। রাতভর একাধিক গ্রামে দাপিয়ে হাতিটি।

মনোজ বন্দ্যোপাধ্যায়, ঝাড়গ্রাম: দলছুট হয়ে লোকালয়ে হাতি (Elephant Rampage)। তাতে আতঙ্ক ছড়াল কাঁকসার গোপালপুরে। সন্ধের অন্ধকারে গ্রামে তাণ্ডব চালায় হাতিটি। চারচাকার গাড়িতেও আঘাত হানে। তাতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বন দফতরের (Forest Department) তরফে নজরদারি চালানো হচ্ছে সেখানে। 

রাতভর হাতির তাণ্ডব লোকালয়ে

ঝাড়গ্রামের (Jhargram News) পুকুরিয়া, ঢোলাকাট-সহ একাধিক গ্রামে তাণ্ডব চালিয়েছে হাতিটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দলছুট হয়ে শুক্রবার সন্ধেয় আচমকাই গোপালপুর এলাকায় ঢুকে পড়ে হাতিটি। তার পর শুরু হয় তাণ্ডবলীলা। গোপালপুরের এক বাসিন্দার বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাচও হাতিটি ভেঙে দেয় বলে জানা গিয়েছে। 

এলাকাবাসী জানিয়েছেন, সন্ধে থেকে শুরু হয় তাণ্ডব। রাতভর একাধিক গ্রামে দাপিয়ে হাতিটি। তাতে আতঙ্কে ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। বন দফতরের কর্মীরা আসার আগেই সকালে সে নিজেই জঙ্গলে ফিরে যায় বলে জানা গিয়েছে। তবে এলাকায় মোতায়েন রয়েছেন বনদফতরের কর্মী-আধিকারিকরা। 

আরও পড়ুন:

Weather Update: আগামী ৪ দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে, পূর্বাভাস হাওয়া অফিসের

দুই জেলায় হাতির তাণ্ডব। ঝাড়গ্রামের পুকুরিয়া, ঢোলাকাট-সহ একাধিক গ্রামে রাতভর দাপিয়ে বেড়ায় একটি দলছুট দাঁতাল। আতঙ্কে ঘুম উড়ে যায় গ্রামবাসীদের। বন দফতরের কর্মীরা আসার আগেই সকালে নিজেই জঙ্গলে ফিরে যায় হাতি।অন্যদিকে, গতকাল সন্ধেয় পশ্চিম বর্ধমানের কাঁকসার গোপালপুরেও তাণ্ডব চালায় একটি হাতি। ভেঙে দেয় রাস্তায় দাঁড় করানো গাড়ির কাচ। বন দফতর সূত্রে খবর, বাঁকুড়া থেকে দামোদর পেরিয়ে কাঁকসায় ঢোকে দাঁতালটি। এলাকায় রয়েছেন বন দফতরের কর্মীরা। হাতির সন্ধান মেলেনি। 

হাতি 'অত্যাচারে' এলাকায় নজরদারি বন দফতরের

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাতিটি বাঁকুড়া থেকে দামোদর নদ পার করে শুক্রবার কাঁকসায় ঢুকে পড়ে। কিন্তু এ দিন সকাল থেকে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালিয়েও হাতিটির কোনও খোঁজ পাওয়া যায়নি। এলাকায় নজরদারি চালাচ্ছে বন দফতর।

সেরা শিরোনাম

Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget