Jhargram News: বহড়াদাড়ি,হাড়িভাঙ্গা গ্রামে হাতির তান্ডব, হুলা নিয়ে তাড়া স্থানীয়দের
Jhargram Elephant News:খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতি। স্থানীয়দের অভিযোগ, এ ব্যাপারে বন দফতর উদাসীন ভূমিকা নিয়েছে। রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: গত কয়েকদিনের মতোই মঙ্গলবারও সাতসকালেই হাতির তান্ডব ঝাড়গ্রামের (Jhargram) দুটি জায়গায় । কয়েক দিন ধরে এলাকায় হাতির (Elephant) তাণ্ডব শুরু হয়েছে । যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা । খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতি। স্থানীয়দের অভিযোগ, এ ব্যাপারে বন দফতর উদাসীন ভূমিকা নিয়েছে।
এদিকে, ইতিমধ্যে নতুন করে হাতির দল ঢোকাতে বন দফতরের চিন্তা যেমন বেড়েছে, ঠিক তেমনি গ্রামের মানুষও আতঙ্কিত। বহড়াদাড়ি এলাকায় ৩০/৩৫ টি হাতির দল ঢুকে চাষের জমিতে ব্যাপক তান্ডব চালায় খাবারের সন্ধানে। ভোর রাতে হাড়িভাঙ্গার গ্রামের মধ্যে ঢুকে তান্ডব চালয় গ্রামের বাঁশ বাগান ও সবজি বাগানে। আতঙ্কে গোটা গ্রামের মানুষ । তাঁদের অভিযোগ, বন দফতরকে খবর দিলেও তাদের পক্ষ থেকে কেউ আসেনি।নিজেদের উদ্যগে হাতি তাড়াবার ব্যবস্থা করেন স্থানীয়রা। বহড়াদাড়িতে দল ছুট ১ টি হাতি সকাল প্রবেশ করে তান্ডব চালায়। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামের মানুষের। পাশে বাঁকড়াতে হাতি প্রবেশ করতেই হুলা নিয়ে গ্রামের মানুষ হাতি তাড়ান।
সাঁকরাইল ব্লকের কাশিডাঙ্গা, হাড়িভাঙ্গা গ্রামে হাতির দল গতকাল সোমবারও তান্ডব চালায় বলে খবর। সোমবার সাতসকালেই হাতির দল হাজির হয় এই দুটি জায়গায় । কয়েক দিন ধরে এলাকায় হাতির তাণ্ডব শুরু হয়েছে । যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা। সেইসঙ্গে ররিবার নয়াগ্রামের রামচন্দ্রপুরে প্রাণহানির ঘটনা ঘটায় হাতির হামলার আশঙ্কা করছেন গ্রামবাসীরা । তাঁদের অভিযোগ, খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতি।
রবিবার হাতির হানায় মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ার। রবিবার সাতসকালে প্রতিদিনের মতোই বাড়ির সংলগ্ন জঙ্গলে গিয়ে হাতির হানায় (Elephant Attack) মৃত্যু হয়েছিল ঝাড়গ্রামের নয়াগ্ৰামের এক প্রৌঢ় মহিলার । ঘটনাটি নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের।মৃত মহিলার নাম ইচ্ছামতী বেরা। তাঁর বয়স ৬৫ বছর। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতি দিনের মত ইচ্ছামতী দেবী রবিবার সকালে বাড়ি লাগোয়া বনাঞ্চলে গিয়েছিলেন তিনি। সেই সময় জঙ্গলের হাতির সামনে পড়ে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে ওই হাতিটি শুঁড়ে জড়িয়ে আছাড় দিয়ে মেরে ফেলে ইচ্ছামতী বেরাকে।
Before You Go
Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?





















