এক্সপ্লোর

Kurmi Community Protest : ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবি, ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র‍্যালি

Jhargram Bike Rally : কুড়মি নেতাদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে জেলায় জেলায়

ঝাড়গ্রাম : কুড়মি নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে বাইক র‍্যালি। ধৃত ৯ কুড়মি নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল করা হল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ কুড়মি নেতাকে। এর প্রতিবাদেই ঝাড়গ্রামের লোধাশুলিতে কুড়মি সমাজের বাইক র‍্যালি।

গত শুক্রবার ঝাড়গ্রামের (Jhargram) গড় শালবনিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কনভয়ের যাত্রাপথে আছড়ে পড়ে কুড়মি বিক্ষোভ। এই ঘটনায় শুক্রবারই ৪ জনকে গ্রেফতার করা হয়। রবিবার, কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো-সহ আরও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার, নিশিকান্ত মাহাতো নামে এক কুড়মি নেতাকে, শালবনিতে, তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, নিশিকান্ত মাহাতো, কুড়মি নেতা রাজেশ মাহাতোর ঘনিষ্ঠ। 

যদিও, মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়...সবাই কিন্তু কনভয়ে হামলার ঘটনায় শুরুতে কুড়মি সমাজকে কার্যত ক্লিনচিট দিয়ে বিজেপির ঘাড়ে দায় ঠেলেছিলেন। গত শনিবারই তৃণমূলনেত্রী বলেছিলেন, 'কুড়মিরা মারেনি। টার্গেট করেছিল অভিষেককে। বিজেপি আদিবাসী ও কুড়মিদের মধ্য়ে লড়াই লাগাতে চাইছে।' অন্যদিকে অভিষেক বলেছিলেন, 'বিজেপির নেতারা বীরবাহার মতো হামলা করেছে। আদবাসী কুড়মিরা বলেছে আমাদের কেউ যুক্ত নয়। জয় গরামের স্লোগান না দিয়ে জয় শ্রীরাম।'

কিন্তু তারপরও শিক্ষক ও কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতোকে গ্রেফতার করা হয়। রাতারাতি খড়গপুরের বানাপুর স্কুল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে কোচবিহারের চামটা আদর্শ বিদ্যালয়ে বদলিও করা হয় তাঁকে। একে একে গ্রেফতার করা হয় কুড়মি সমাজের আরও ৮ জনকে, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

এদিকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথে কুড়মি-অসন্তোষের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। পুলিশের দায়ের করা অভিযোগ অনুযায়ী, সেদিন বিকেল চারটে পঁয়ত্রিশেই জমায়েতের খবর এসেছিল। আর অশান্তি বাধে সন্ধে সাতটা পঁচিশে। ফলে প্রশ্ন উঠছে, প্রায় তিন ঘণ্টা সময় পেয়েও কেন গন্ডগোল আটকাতে পারল না পুলিশ ? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তায় এত বড় ফাঁক থেকে গেল কী করে?

এরইমধ্য়ে কুড়মি নেতাদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে জেলায় জেলায়। আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে গত রবিবার পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও শালবনির ঢ্যাঙ্গাশোলে প্রতিবাদ মিছিল করেছে কুড়মি সমাজ। একইসঙ্গে পেশায় শিক্ষক, রাজেশ মাহাতোকে মেদিনীপুর থেকে কোচবিহারে বদলির প্রতিবাদও জানান কুড়মিরা। এর পর আজও একই ঘটনার প্রতিবাদে ঝাড়গ্রামের লোধাশুলিতে কুড়মি সমাজের বাইক র‍্যালি হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget