এক্সপ্লোর

Mamata Banerjee: 'কুড়মিদের নাম করে বিজেপি স্লোগান দিয়ে অত্যাচার করেছে' শালবনিকাণ্ডে মন্তব্য মমতার

'অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়। আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি'। 

শালবনি: 'কুড়মিদের (Kurmi) নাম করে বিজেপির (BJP) স্লোগান দিয়ে, তারাই অত্যাচার করেছে' দাবি মুখ্যমন্ত্রী মমতার। গতকাল অভিষেকের (Abhishek Banerjee) কনভয়ে হামলার পর আজ শালবনির সমাবেশে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে গিয়েই এ প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন বিক্ষোভ প্রসঙ্গে মমতা বলেন, 'মন্ত্রীর গাড়িতেও ভাঙচুর চালিয়েছে, আদিবাসী মহিলা, তারও গাড়ি ভেঙেছে। আদিবাসী মেয়ের গায়েও হাত দিয়েছে বিজেপি, অভিষেকের উপর হামলাও করতে গিয়েছিল, অশান্তি ছড়িয়ে আর যাই হোক বাংলাকেও শেষ করা যাবে না, তৃণমূলকেও নয়। আদিবাসীদের জমি যাতে দখল না হয়, তার জন্য আমরা ব্যবস্থা করেছি'। 

নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন মমতা: আজ পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে নবজোয়ার যাত্রার দশম দিনে মালদার ইংরেজবাজারে যৌথ সভা করেন মমতা ও অভিষেক। এর পর নবজোয়ারের ৩১ তম দিনে ফের মমতা ও অভিষেক একসঙ্গে সভা করেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশ আইনি ব্যবস্থা নেবে বলে শালবনিতে বললেন মমতা। এদিকে, হামলার ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বে একমত হয়েও সিবিআই তদন্তের দাবি তোলা হল কুড়মিদের তরফে। 

মমতা বন্দ্যোপাধ্যায় শালবনিতে পা রাখার ঠিক আগে, শুক্রবার, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের কনভয়ের যাত্রাপথেই আছড়ে পড়েছে কুড়মি বিক্ষোভ। ওঠে চোর স্লোগান। এরপর লোধাশুলি থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে কার্যত হুঙ্কার শোনা যায় অভিষেকের গলায়। 

নেপথ্য়ে আসলে কারা? কুড়মি আন্দোলনকারীরাও হামলার নেপথ্য়ে তাদের কোনও ভূমিকা নেই বলে দাবি করলেন! কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল,তারা দাবি করলেন, এটা ষড়যন্ত্র এবং আরও ইঙ্গিতপূর্ণ বিষয় হল, হামলার নেপথ্য়ে কে আছে, তা খুঁজে বের করতে তাঁরা সিবিআই তদন্ত চাইলেন। 

দাবিদাওয়া নিয়ে কুড়মিদের বিক্ষোভ এই প্রথম নয়।  ১৭ মে, বাঁকুড়ার সিমলাপালে শুভেনদু অধিকারীর কনভয় দাঁড় করিয়ে দাবিদাওয়া জানিয়েছিলেন কুড়মি আন্দোলনকারীরা। ওই দিনই, কুড়মিদের প্রসঙ্গে করা মন্তব্যের প্রতিবাদে, খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোয় চড়াও হন কুড়মি সম্প্রদায়ের আন্দোলনকারীরা। সেই দিনই আবার, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় কুড়মি সমাজের প্রতিনিধিদের। কুড়মিদের তফশিলি জাতিভুক্ত করার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার আশ্বাস দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। 

আরও পড়ুন: NRC : পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই বঙ্গ রাজনীতিতে ফের 'এনআরসি', আক্রমণ মমতার, পাল্টা শুভেন্দুর

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
Malda Kali Puja: ৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম
৪০০ বছরের প্রাচীন কালীপুজো, সম্প্রীতির নজির মালদায়, জড়িয়ে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের নাম

ভিডিও

TMC News : কার দখলে তৃণমূল? প্রতীক নিয়ে সংঘাতের মধ্যেই ৬ ট্রাক ভর্তি নথি নিয়ে দিল্লিতে ঋতব্রত-শিবির
BJP Government: রাজ্যে আসছে বড় শিল্প? বিকেলে শিল্পপতিদের উপস্থিতিতে ইকো পার্কে হবে ঘোষণা
Mamata-TMC: ১০ জন বিদ্রোহী বিধায়কদের ভবিষ্যৎ ঝুলে রইল এখনও? মমতা-TMCকে হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট
J P Nadda Convoy Attack: জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার প্রাক্তন যুব তৃণমূল সভাপতি
Suvendu Adhikari: যাঁদের সম্পূর্ণ বাড়ি ক্ষতি হয়েছে, ১ লক্ষ ৮০ হাজার টাকা দেওয়া হচ্ছে: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget