এক্সপ্লোর

Jhargram: বিষ খাইয়ে সন্তানকে জঙ্গলে ফেলে এসেছিলেন, পুলিশের জালে মা

Mother Arrested for Child Murder: মায়ের কোল, সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আর সেই মা-ই কিনা শিশু সন্তানের ঘাতক। জঙ্গলে নিয়ে গিয়ে বিষ খাইয়েছে নিজের সন্তানকে। এমনই অভিযোগ...

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: বিষ খাইয়ে নিজের সন্তানকে জঙ্গলে ফেলে এসেছিলেন মা! শুনে অবিশ্বাস্য মনে হলেও, বাস্তবে এমনই অভিযোগ উঠেছে ঝাড়গ্রামে। গিধনির জঙ্গল থেকে চার বছরের শিশুর মৃতদেহ উদ্ধারের এক মাসের মাথায় তার মাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

মায়ের কোল, সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। আর সেই মা-ই কিনা শিশু সন্তানের ঘাতক। জঙ্গলে নিয়ে গিয়ে বিষ খাইয়েছে নিজের সন্তানকে। এমনই অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের জঙ্গল থেকে শিশু উদ্ধারের ঘটনায়। অভিযুক্ত মা-কে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থেকে গ্রেফতার করা হয়েছে লক্ষ্মী হেমব্রমকে। পুলিশ সূত্রে দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন, নিজের সন্তানকে বিষ খাইয়ে জঙ্গলে ফেলে রেখে চলে গিয়েছিলেন তিনি। বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে, ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

আরও পড়ুন, 'ওমিক্রন মারাত্মক কিছু নয়, ছোঁয়াচে কিন্তু মৃত্যুভয় কম', রাজ্যবাসীকে আশ্বাস মমতার

সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন, "বিষ খাইয়ে সন্তানকে হত্যা। বিষ এবং সাইকেল উদ্ধারের জন্য হেফাজতে চায় পুলিশ। আদালত ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।" গত ১৪ নভেম্বর জামবনির গিধনির জঙ্গল থেকে এক শিশুর গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ছোট্ট শরীরে হাত দুটো পর্যন্ত ছিল না। 

পুলিশ সূত্রে খবর, এলাকা থেকে স্কুলের ব্যাগ, বই ও জামাকাপড় মিলেছিল।  সেই সূত্র ধরে গোয়েন্দারা জানতে পারেন, শিশুর নাম সাগেন হেমব্রম। বয়স ৪ বছর। শিশুর দেহ উদ্ধারের ঠিক এক মাসের গ্রেফতার হলেন তার মা। 

পুলিশ সূত্রে দাবি, জেরায় মহিলা স্বীকার করেছেন, গত ১০ নভেম্বর ছেলেকে সাইকেলে চাপিয়ে গিধনির জঙ্গলে নিয়ে যান তিনি। সেখানে নিজের সন্তানকে প্রথমে বিষ খাওয়ান। ৪ বছরের শিশু নিস্তেজ হয়ে পড়তেই তাকে জঙ্গলে ফেলে রেখে চলে যায় মা। 

পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলার বাপের বাড়ি ঝাড়গ্রামের মানিকপাড়ার ঠাকুরথান গ্রামে। আর শ্বশুরবাড়ি জামবনির বিরাটডি গ্রামে। গত ফেব্রুয়ারিতে মহিলার স্বামী মারা যান। বিষ প্রয়োগেই কি শিশু সন্তানের মৃত্যু হয়েছে? শিশুর মৃতদেহে হাত আর মাথা ছিল না কেন? ধৃত মহিলাকে জেরা করে এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর চান গোয়েন্দারা। 

সেরা শিরোনাম

Kolkata News : তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, আটক ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়
তারাতলা বিপর্যয়ে মৃত্যুমিছিল, আটক ফিরহাদ ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়
West Bengal Live Blog: জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
KMC: কলকাতা পুরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক 'কালী'-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর, কে এই কালীচরণ বন্দ্যোপাধ্য়ায় ?
কলকাতা পুরসভার দুর্নীতি প্রসঙ্গে জনৈক 'কালী'-র নাম উল্লেখ মুখ্যমন্ত্রীর, কে এই কালীচরণ বন্দ্যোপাধ্য়ায় ?
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার

ভিডিও

Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Ashok Dinda Exclusive: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
Embed widget