এক্সপ্লোর

Jhargram News: এবার বেলপাহাড়িতে মাও-পোস্টার, চাপা আতঙ্কের মধ্যেই ঝাড়গ্রামে তৃণমূলের প্রচার কমিটি নিয়ে বিতর্ক

Jhargram Municipal Election:ছত্রধর মাহাতোর স্ত্রী সহ এক প্রাক্তন মাওবাদী নেতাকে রাখা হয়েছে প্রচার কমিটিতে। তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আমল দিতে নারাজ শাসক শিবির।


অমিতাভ রথ, ঝাড়গ্রাম: শালবনির পর বেলপাহাড়ি। ফের পোস্টার পড়ল মাওবাদীদের নামে। তা নিয়ে চাপা আতঙ্কের মধ্যেই পুরভোটে তৃণমূলের প্রচার কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে ঝাড়গ্রামে। ছত্রধর মাহাতোর স্ত্রী সহ এক প্রাক্তন মাওবাদী নেতাকে রাখা হয়েছে প্রচার কমিটিতে। তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। আমল দিতে নারাজ শাসক শিবির।

পুরভোটের মুখে রাজ্যের জঙ্গলমহলে কি তৎপরতা বাড়াচ্ছে মাওবাদীরা? ফের এই প্রশ্ন উঠছে মাওবাদীদের নামে একের পর এক পোস্টারকে ঘিরে!  শুক্রবার সকালে ঝাড়গ্রামের বেলপাহাড়ির লাকাইসুনি এলাকা থেকে উদ্ধার হয়েছে মাওবাদীদের নামে দেওয়া হাতে লেখা পোস্টার। পোস্টারে সরকারি প্রকল্পে  দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশরাজ খতম করে কৃষকরাজ কায়েম করার ডাক দেওয়া হয়েছে। 

রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে হুমকি দিয়ে মঙ্গলবার মাওবাদীদের নামে পোস্টার পড়ে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে।মাওবাদী আতঙ্ক ফিরে আসার জল্পনার মধ্যেই ঝাড়গ্রাম পুরসভায় তৃণমূলের প্রচার ও প্রস্তুতি কমিটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। শাসকদলের ওই  প্রচার কমিটিতে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতোকে রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনী পর্যবেক্ষক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, সমাজের মূল স্রোতে ফেরা প্রাক্তন মাওবাদী নেতা নরেন মাহাতোকে, যিনি বর্তমানে ঝাড়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি। 

আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রাজধানী এক্সপ্রেস হাইজ্যাক ও সিপিএম নেতা খুনে অভিযুক্ত ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতো ঝাড়গ্রাম জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী।  তিনি জানিয়েছেন, আমাকে বিভিন্ন ওয়ার্ডে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিষয়টিকে ইস্যু করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। ঝাড়গ্রাম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অশোক মোহান্তি বলেছেন, তৃণমূলের কমিটিতে জঙ্গলমহলের এক সময়ের ত্রাসদের জায়গা। তাদের সামনে রেখে বাজিমাতের চেষ্টা।

পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দে বলেছেন, (আমি মনে করি আগামী দিনে ঝাড়গ্রামে মাওবাদী উৎপাত আবার বাড়বে।
১০ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী প্রতীক মৈত্র বলেছেন, পুরসভা তো শহরের ভোট। লালগড়, বিনপুর থেকে সদস্য কেন। তাহলে কী শহরের মানুষের ওপর আস্থা নেই।

যদিও শাসক শিবির এই অভিযোগে আমল দিতে নারাজ। জেলা তৃণমূল সভাপতির বক্তব্য, বিরোধীরা তাঁদের মতো করে অভিযোগ করবেন। ছত্রধর মাহাতো, নিয়তি মাহাতো সহ যাঁদের কথা বলা হচ্ছে সবাই দলের অংশ। দলের কাজেই তাঁদের লাগানো হচ্ছে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget