এক্সপ্লোর

Jhargram: নদী পথ পেরোতেই দিন ফুরিয়ে যেত, সমস্যা সমাধানে নিজেরাই ব্রিজ বানালেন গ্রামবাসীরা

গ্রাম বাসিদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর উপর ইতিমধ্যেই শুরু হয়েছে যাতায়াত। স্বাভাবিক ভাবেই দীর্ঘ ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৮-১০ কিলোমিটারের মধ্যে এসেছে।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: যাতায়াতের রাস্তা নেই, তাই স্কুল কলেজের জন্যই হোক বা চিকিৎসা, যেকোনও প্রয়োজনীয় কাজে যেতেই দীর্ঘ নদী পথ পেরিয়ে যেতে হত স্থানীদের। ছবিটা ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের জানাঘাটি, মদনশোলসহ বেশ কয়েকটি গ্রামের। দীর্ঘ পথ পেরিয়ে সমস্ত প্রয়োজনীয় কাজে গোপীবল্লভপুর আসতে প্রত্যেকেরই ওষ্ঠাগত প্রাণ। এভাবেই রোজ ব্যহত হচ্ছিল সুবর্ণরেখা নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষের জনজীবন।

দিনযাপনে বাধ সাধছিল যাতায়াত পরিষেবা। নদী পথে নৌকা করে না হলে প্রায় ৩০-৪০ কিলোমিটার রাস্তা পেরিয়ে সাধারণ মানুষকে গোপীবল্লভপুর বাজারের বুকে পৌঁছাতে হত নানান প্রয়োজনীয় কাজে। আর এই সমস্তদিক বিচার করে সমস্যার সমাধানে গোপীবল্লভপুর ১ নং ব্লকের আসনবনী গ্ৰামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই সুবর্ণরেখা নদীর ওপর তৈরি করলেন যাতায়াতের ব্রিজ।                                                                           

গ্রাম বাসিদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর উপর ইতিমধ্যেই শুরু হয়েছে যাতায়াত। স্বাভাবিক ভাবেই দীর্ঘ ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৮-১০ কিলোমিটারের মধ্যে এসেছে। যাতায়াতের ধকল কমে যাওয়ায় খুশি প্রত্যেকেই। গোপীবল্লভপুরের আসনবনী, জানাঘাটি, করাতনালা, মদনশোল গ্রামের বাসিন্দারদের সুবিধায় তারাও খুশি। উল্লেখ্য, ঝাড়খন্ড রাজ্যের  বিস্তীর্ণ এলাকার বাসিন্দা থেকে শুরু করে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামের মানুষকে নিত্য দিনের প্রয়োজনে গোপীবল্লভপুর বাজারে আসতে হয়। কারণ গোপীবল্লভপুর বাজারের বুকে রয়েছে সুবর্ণরেখা মহাবিদ্যালয়, রয়েছে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। অপরদিকে নদীর তীরে রয়েছে পর্যটকদের বড় আকর্ষণের জায়গা বাংলা ঝাড়খন্ড রাজ্যের সীমান্তে থাকা চিত্রেশ্বর শিব মন্দির।

তবে নদীর কারণে যোগাযোগের সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তাই এই শুখা মরসুমে যোগাযোগের সমস্যা নিরসনে ব্লকের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে গড়ে উঠেছে গোপীবল্লভপুর ১ ব্লকের আসনবনী ঘাটে ফেয়ারওয়েদার ব্রিজ। ব্রিজ গিয়ে পৌঁছেছে জানাঘাটি ঘাটে। আসনবনী গ্ৰামের বাসিন্দারা সুখেন চন্দ্র নায়েক, তপন কুমার ভূঁইয়া, দুর্গা বিশুইরা জানান ব্রিজ হতে একদিকে যেমন যোগাযোগের সুবিধা বাড়ল তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও সাধারণ মানুষের অনেক সুবিধা হল।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: খাদ্য দফতরের নজরে পানীয় জল, গুণমান দেখা হবে যাচাই করে
খাদ্য দফতরের নজরে পানীয় জল, গুণমান দেখা হবে যাচাই করে
Kunal On Bageshwar Baba:'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ?
'বাগেশ্বর বাবা'র ফতোয়া ঘিরে সমালোচনার ঝড়, কী প্রতিক্রিয়া সুকান্তের ? " আমি দু'পিস ইলিশ মাছ খেয়ে এসেছি"
Nadimul Haque: প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
প্রায় ৬০ কোটি টাকার মতো সন্দেহজনক লেনদেনের হদিশ, ২৪ ঘণ্টা পর নাদিমুল হকের বাড়ি থেকে বেরোল ED
Delhi Building Collapse: দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার
দিল্লিতে হোস্টেল বিপর্যয়ে ৭ পড়ুয়ার মৃত্যু, এবার কড়া পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার

ভিডিও

Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda
Biswanath Chakraborty:
BJP News : পুজোর পরেই কলকাতায় পুরভোট, মধ্যপ্রদেশের ইন্দোর-মডেলে ইস্তেহারের প্রস্তুতি বিজেপির
Pareshram Das: ভবানীভবনে হাজিরা এড়ালেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। CID Investigation

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget