এক্সপ্লোর

SSC Case: কাল SSC ভবন অভিযানের ডাক, '..আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা' ! অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের

SSC Bhawan Abhijaan: এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে পোস্ট চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের, এদিকে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিধাননগর কমিশনারেটের

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আগামীকাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে পোস্ট চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। তার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিধাননগর কমিশনারেটের।

আরও পড়ুন, রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, ১৬ জেলায় ২০ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১৬৩৩ !

বিধাননগর পুলিশের দাবি, 'আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা। পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।সকেট বোমাও ব্যবহার করা হতে পারে', অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। এদিন বিধাননগর পুলিশের তরফে সাংবাদিক বৈঠকে দাবি তোলা হয়, সোশ্যাল মিডিয়া সুমন বিশ্বাস নামে, ওনাদের যিনি একজন সদস্য আছেন, তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট পেয়েছি। এবং ওনার তরফ থেকে আমরা একটা ইমেলও পেয়েছি। যেখানে বলা হয়েছে এবং উনি একটা ডাক দিয়েছেন, যে আগামীকাল, ১৮ অগাস্ট, একটা প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এটা বলে দেওয়া দরকার, আর আপনারা এটা জানেনও, যে মাননীয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে, একটা অর্ডার পাস করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল, যে, যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে যদি কোনও প্রতিবাদ করা হয়, সেটা একটা নির্দিষ্ট স্থানে হবে। স্থানটা বলে দেওয়া হয়েছিল, হাইকোর্টের তরফ থেকে। এখন সেই জায়গাটাতে আপাতত কোনও কিছুই নেই। কিন্তু কোনওরকম যদি প্রতিবাদ করা হয়, সেইখানেই যেন করা হয়। যেহেতু যেটার বিষয় আমরা কাল পেয়েছি, যে খবরটা আমরা শুনেছি, সুমন বিশ্বাসের পোস্টে এবং সুমন বিশ্বাসের ইমেল আইডির মাধ্যমে, সেটা যেহেতু কলকাতা হাইকোর্টের যে অর্ডার, তার থেকে বাইরে করা হচ্ছে, সেই জন্য আমাদের তরফ থেকে সুমন বিশ্বাসের দেওয়া মেলকে,এবং ওদের প্রতিবাদ করার যে বক্তব্য করতে চেয়েছেন, সেটাতে আমরা পুলিশের তরফ থেকে কোনওরকম অনুমতি দিইনি।'

যদিও পুলিশের অভিযোগ অস্বীকার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, গত শুক্রবার দিন, তাঁদের একজন সহকর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে।এবং সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, SSC অভিযানের ডাক দেওয়া হয়েছে। SSC এর চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করবেন, কথা বলবেন, কেন এই পরিস্থিতি, কেন তাঁদের পরীক্ষা দিতে হবে, সে কথা বলতে চান। কিন্তু তাঁদের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে, সেটা মিথ্যে', বলেছেন তিনি। 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari - TMC Meet : নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে 'ঋতব্রত-তৃণমূল'-এর বিধায়করা, কী অ্যাজেন্ডা? ফিরহাদ জানালেন...
Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget