এক্সপ্লোর

Dengue Case : রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, ১৬ জেলায় ২০ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১৬৩৩ !

Dengue case Update: ডেঙ্গি আক্রান্তে শীর্ষে মুর্শিদাবাদ, কোথায় দাঁড়িয়ে কলকাতা-উত্তর ২৪ পরগনা ?

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা : রাজ্যে আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ১৬ জেলায় ২০ দিনে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১৬৩৩। কলকাতায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২৮ । গত ২৪ জুন রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২৭৬১, ১৩ অগাস্ট বেড়ে হল ৪৩৯৪। বাড়বাড়ন্তের তালিকায় উত্তরবঙ্গের একমাত্র জেলা মালদা, বাকি ১৫ জেলা দক্ষিণবঙ্গের। 

আরও পড়ুন, চাকরি হারিয়ে 'মানসিক চাপে ছিলেন', স্বাধীনতা দিবসের সকালে SSC-র চাকরিহারা শিক্ষকের মৃত্যু !

রাজ্যের ৬ জেলায় ডেঙ্গির বাড়বাড়ন্ত, পরিসংখ্যান স্বাস্থ্য দফতরের।মুর্শিদাবাদ, উঃ ২৪ পরগনা, হুগলি, মালদা, হাওড়া, কলকাতা ও বাঁকুড়ায় বাড়ছে সংক্রমণ। ডেঙ্গি আক্রান্তে শীর্ষে মুর্শিদাবাদ, নতুন আক্রান্ত ৩৮২, মোট আক্রান্ত ৮৫১ ।

রাজ্যের অন্যান্য জেলাগুলিতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা :

উত্তর ২৪ পরগনা: নতুন আক্রান্ত ২৮৯, আক্রান্ত বেড়ে ৭২৬
হুগলি: নতুন আক্রান্ত ১৩১, আক্রান্ত বেড়ে ৪১৯
মালদা: নতুন আক্রান্ত ১১১, আক্রান্ত বেড়ে ৩৭২
হাওড়া: নতুন আক্রান্ত ৮৩, আক্রান্ত বেড়ে ৩৪২
কলকাতা: নতুন আক্রান্ত ১২৯, আক্রান্ত বেড়ে ৩২৮ 
বাঁকুড়া: মোট আক্রান্ত ২৪১ 
দক্ষিণ ২৪ পরগনা: মোট আক্রান্ত ২১০
নদিয়া: মোট আক্রান্ত ১৯০ 
পূর্ব বর্ধমান: মোট আক্রান্ত ১৮৯ 
পশ্চিম বর্ধমান: মোট আক্রান্ত ১৫৪
পশ্চিম মেদিনীপুর: মোট আক্রান্ত ১২৬
পূর্ব মেদিনীপুর: মোট আক্রান্ত ৯২
ঝাড়গ্রাম: মোট আক্রান্ত ৭৬
ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা: আক্রান্ত ৬৩
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা: মোট আক্রান্ত ১৫

গত এক মাসে, মেঘ-বৃষ্টির খামখেয়ালিপনায় রাজ্য জুড়ে জায়গায় জায়গায় জমছে জল, আর তাতেই জন্মাচ্ছে ডেঙ্গির মশার লার্ভা। গত বৃহস্পতিবার, মৃত্যু হয়েছে বেহালার পর্ণশ্রীর বাসিন্দা এক ডেঙ্গি আক্রান্তের। ডেথ সার্টিফিকেটে মৃত্য়ুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে ডেঙ্গির।উদ্বেগের বিষয় হল, চিকিৎসক মহলের একাংশের দাবি, আক্রান্তদের বেশিরভাগই ভুগছেন টাইপ টু ডেঙ্গিতে।যা অন্যান্য সেরোটাইপের তুলনায় বেশি মারাত্মক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ  কাজলকৃষ্ণ বণিক বলেছেন,'বেশিরভাগই হচ্ছে ডেঙ্গি টাইপ টু। এটা কিন্তু আশঙ্কার। এটা বেশি ছড়ায়।'

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। ২০২৩ সালে রাজ্য়ে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দেয় ১২ বছরের রেকর্ড। ওই বছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হন প্রায় ১ লক্ষ ৭ হাজার জন। তার পরের বছর আক্রান্ত হন ৩১ হাজার ১০০ জন। শিশুরোগ বিশেষজ্ঞ  সংযুক্তা দে বলেন,ডেঙ্গি যাদের হচ্ছে হাই গ্রেড ফিবার নিয়ে আসছে। ৩ দিনের বেশি হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোনওভাবেই যেন অ্যান্টিবায়েটিক খেতে না থাকে আগের থেকে সব মিলিয়ে, এখন ডেঙ্গিকে কীভাবে বাগে আনা যায়, সেই চেষ্টাই চলছে রাজ্য জুড়ে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget