এক্সপ্লোর

Job Seekers Agitation: ধর্নামঞ্চে ঝুলছে সার দেওয়া শুকনো রুটি, কবে কাটবে অনিশ্চয়তা? প্রশ্ন চাকরিপ্রার্থীদের

হাত শিকল, সামনে পড়ে রয়েছে প্রতীকী চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। ধর্নামঞ্চে ঝুলছে সার দেওয়া শুকনো রুটি। প্রত্যেকের বুকে প্ল্য়াকার্ড।

কলকাতা: গাঁধীমূর্তির পাদদেশে, ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) অবস্থান-আন্দোলন আজ ২ বছরে পা দিল। কিন্তু কবে কাটবে অনিশ্চয়তা? কবে হবে যোগ্য়দের নিয়োগ? মেলেনি উত্তর। এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে, রক্তদান শিবিরের আয়োজন করেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা।

অবস্থান-আন্দোলন আজ ২ বছরে পা দিল: নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি যাচ্ছে অযোগ্য়দের। অথচ চাকরি যাওয়ার বিরোধিতা করছেন মুখ্য়মন্ত্রী। আর এই অবস্থাতেই যোগ্য়দের প্রশ্ন, মুখ্য়মন্ত্রী অযোগ্য়দের জন্য় আবেগপ্রবণ হলেও, তাঁদের জন্য় কেন হচ্ছেন না? হাত শিকল, সামনে পড়ে রয়েছে প্রতীকী চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। ধর্নামঞ্চে ঝুলছে সার দেওয়া শুকনো রুটি। প্রত্যেকের বুকে প্ল্য়াকার্ড। সেখানে লেখা চাকরি চাই, অন্ন চাই, বাঁচতে চাই। গাঁধী মূর্তির পাদদেশে, ২০১৬-র SLST নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান আন্দোলন। মঙ্গলবারই ২ বছরে পড়ল। ২ বছর... অর্থাৎ ৭৩০ দিন। রোদ, ঝড়, জল সবই কেটেছে খোলা আকাশের নিচে। উৎসবে সবাই যখন পরিবারের সঙ্গে আনন্দে মেতেছে। তখন রাস্তায় বসে, দুচোখে জল নিয়ে তা দেখতে হয়েছে এই চাকরিপ্রার্থীদের। তবে কোনও কিছুই তাদের আন্দোলন বিমুখ করতে পারেনি। ২ বছরেও অবসান হয়নি উত্‍কণ্ঠার। দূর হয়নি অনিশ্চয়তা।

এক চাকরিপ্রার্থী বলেন, “শুধু দুর্নীতি করা হয়নি। যোগ্য়দের বঞ্চনা করা হয়েছে। OMR - এ ০ টা যেমন ৫৫ হয়েছে। ৫৫ পেয়েছে যে, তাঁর নম্বর ৫ করা হয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যোগ্য়দের নিয়োগ দিন।’’ মঙ্গলবার দুবছর পেরনোর দিনে, তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে, রক্তদান শিবিরের আযোজন করেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। আরেক চাকরিপ্রার্থীর কথায়, “চাকরি দেওয়ার ব্যাপারে মুখ্যমন্ত্রী দায়বদ্ধতা না দেখালেও, হবু শিক্ষক হিসেবে তাঁরা সমাজের প্রতি দায়বদ্ধ। তাই গরমে রক্তসঙ্কটের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।’’ এদিকে, নিয়োগের দাবিতে আন্দোলনরত, ssc-র শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের সংগঠন, যুব ছাত্র অধিকার মঞ্চকে শহিদ মিনার চত্বরে অবস্থানের অনুমতি দিল হাইকোর্ট। বৃহস্পতিবার থেকে অবস্থানের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।                                                                 

আরও পড়ুন: Adenovirus: অ্যাডিনো উপসর্গ নিয়ে কত শিশু ভর্তি? তথ্য তলব স্বাস্থ্য কমিশনের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget