এক্সপ্লোর

Job Seekers Arrested : আদালতে খারিজ পুলিশের দাবি, চাকরি চেয়ে জেল খাটার পর জামিন ৫৫ জন চাকরিপ্রার্থীর

Recruitment Scam : এদিন আদালতে ধোপে টিকল না পুলিশের যুক্তি, ধৃত ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীকে জামিন এবং ৪ পুরুষ চাকরিপ্রার্থীর জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য, কলকাতা : চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়ে, জুটল পুলিশের জামিন অযোগ্য ধারায় মামলা। রাত লকআপে কাটল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। ধৃতদের হেফাজতে চেয়েও পেল না পুলিশ। ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীর জামিন এবং ৪ পুরুষ চাকরিপ্রার্থীর জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।

চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু জুটল জামিন অযোগ্য ধারায় মামলা। লক আপে রাত কাটল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। 'বড় পরিকল্পনার চেষ্টা রয়েছে, জানতে হবে', এই দাবি করে, ধৃত চাকরিপ্রার্থীদের ৭ দিনের জন্য হেফাজতে চাইল পুলিশ। যদিও, এদিন আদালতে ধোপে টিকল না পুলিশের যুক্তি,
ধৃত ৫৫ জন মহিলা চাকরিপ্রার্থীকে জামিন এবং ৪ পুরুষ চাকরিপ্রার্থীর জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

শুক্রবার, কালীঘাট থানা ও মন্দিরের কাছ থেকে এসে, কালীঘাট রোড ধরে একেবারে মুখ্যমন্ত্রীর পাড়ার উল্টোদিকে, মন্দিরের মূল গেটের কাছে পৌঁছে যান উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। শুরু হয় ধরপাকড়, যার জেরে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায়, ৫৫ জন মহিলা-সহ ৫৯ জন চাকরিপ্রার্থীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি কর্মীকে নিগ্রহ, অবৈধ জমায়েত এবং জোর করে আটকে রাখার মতো মামলা রুজু করেছে পুলিশ।

ধৃতদের এদিন আলিপুর আদালতে তোলা হলে, সরকারি আইনজীবী বলেন, হাজরা মোড়ে ধর্না হওয়ার কথা ছিল। সেই মতো ছিল পুলিশি ব্যবস্থা। কয়েকজন হঠাৎ করে সবার মধ্যে মিশে গিয়ে, যেখানে জেড ক্যাটিগরির নিরাপত্তা রয়েছে, ২ জন VIP থাকেন, সেখানে গিয়ে ৯ জন পুলিশকে আহত করেন। ধর্নাকে ঢাল হিসাবে ব্যবহার করে অপরাধ করছেন। এটা বারবার হচ্ছে, কোথায় গিয়ে থামবে ? তখন তদন্তকারী অফিসারকে বিচারক বলেন, পুলিশ হেফাজত কেন চাইছেন ? তদন্তকারী অফিসার বলেন, একটা ব্যানারে আন্দোলন হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে এরা আন্দোলন করেন।

বিচারক তখন ফের প্রশ্ন করেন, পুলিশ হেফাজত কেন চাইছেন ? তখন তদন্তকারী অফিসার বলেন, বড় পরিকল্পনার চেষ্টা করছে, তা জানতে হবে। জেড ক্যাটিগরির নিরাপত্তার বিষয় রয়েছে। বারবার এরকম হলে আইনশৃঙ্খলার সমস্যা হবে। ধৃতদের আইনজীবী তখন বলেন, পুলিশের ওপর হামলা হয়নি। আসলে চাকরি পেতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয়। এই সব করে ভয় দেখাতে চাইছে, যাতে চাকরি জীবনে দাগ লাগানো যায়। SSC-তে দেখেছেন, মন্ত্রী থেকে অনেকেই জেলে রয়েছেন।  আর যাতে কাউকে জেলে যেতে না হয়, তাই ভয় দেখানো হচ্ছে। চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা পুলিশের।

আরও পড়ুন- যাদবপুরের নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে সরিয়ে দিলেন রাজ্যপাল, সমাবর্তনের ঠিক আগে অপসারিত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী এর আগেও হয়েছে কলকাতা
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
New Market Fire: কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, নিউ মার্কেট-অগ্নিকাণ্ডে দোষীদের শাস্তির আশ্বাস দমকল প্রতিমন্ত্রীর
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget