এক্সপ্লোর

Jadavpur University: বিশ্ববিদ্যালয়ের তরফে গাফিলতি! উল্লেখ বিজ্ঞপ্তিতে, যাদবপুরকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়ল রাজ্য

JU Student Death: ছাত্রমৃত্যুর পর ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়তে এক সপ্তাহ সময় লাগল কেন, সেই নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যু ঘিরে তোলপাড় গোটা রাজ্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা থেকে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে আসছে হাজারো (Jadavpur University)। সেই আবহে এবার সক্রিয় হল রাজ্যের উচ্চশিক্ষা দফতরও। চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হল রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে। আগামী দুই সপ্তাহের মধ্যে চাওয়া হল রিপোর্ট। (Jadavpur News) বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের তরফে গাফিলতি ছিল বলেও উল্লেখ করা হয়েছে।

কমিটি গড়তে এক সপ্তাহ সময় লাগল কেন, প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই

ছাত্রমৃত্যুর পর ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়তে এক সপ্তাহ সময় লাগল কেন, সেই নিয়ে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ,  যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার চার দিন পর ক্যাম্পাসে এসেছিলেন রেজিস্ট্রার। পাঁচ দিন পর র‍্যাগিং রুখতে নতুন সার্কুলার জারি করে রাজ্য সরকার। তার পর ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠিত হল সাত দিন পর। (JU Student Death)

রাজ্য উচ্চশিক্ষা দফতরের তরফে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়া হয়েছে, তাতে রয়েছেন রাজ্য উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারপার্সন কৌশিকী দাশগুপ্ত, উচ্চশিক্ষা দফতরের স্পেশাল কমিশনার চন্দানি টুডু, ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন জয়শ্রী রায় চৌধুরী এবং রাজ্য উচ্চশিক্ষা সংসদের মেম্বার-সেক্রেটারি শিবাজি ঘোষ।

আরও পড়ুন: JU Student Death: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

আগামী দুই সপ্তাহের মধ্যে উচ্চশিক্ষা দফতরের কাছে তদন্তের রিপোর্ট জমা দেবে এই কমিটি। উল্লেখযোগ্য ভাবে, এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গাফিলতির কথা। এমনকি, বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোয় গলদের কথাও রয়েছে।

এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কেন করা গেল না দ্রুত পদক্ষেপ, প্রশ্ন অনেকেরই

যদিও সেই নিয়েও প্রশ্নের মুখে পড়ছে রাজ্য। ছাত্রের মৃত্যুর পর মনে হল 'প্রশাসনিক গাফিলতি' রয়েছে? এতদিন রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক গাফিলতির কথা জানতেই পারেনি রাজ্যের উচ্চশিক্ষা দফতর? এমনকি, দু'দিন আগেও যখন রাজ্য সরকার র‍্যাগিং রুখতে নতুন করে সার্কুলার জারি করছে, সেই সময়ও নজরে আসেনি এই গাফিলতির কথা? প্রশাসনিক গাফিলতি রয়েছে জেনেও কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে উচ্চশিক্ষা দফতর? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও, কেন করা গেল না দ্রুত পদক্ষেপ, উঠছে এমন একাধিক প্রশ্ন।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ? কবে থেকে শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget