এক্সপ্লোর

RG Kar Protest : আসফাকুল্লাই সন্দীপ ঘনিষ্ঠ ! এবার অভিযোগ তুলল সদ্য গঠিত জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন

Asfakulla Naiya : ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দাবি করেন, এমবিবিএস পড়ার সময় আসফাকুল্লা নাইয়ার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন।

কলকাতা : ডা. আসফাকুল্লা নাইয়া । আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের অন্যতম প্রধান মুখ। শুরুর দিন থেকেই 'অভয়া দিদি'র বিচার চেয়ে সরব হয়েছেন তিনি। ২১ অগাস্ট নবান্নর বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। থ্রেট কালচারের বিরোধিতায় বারবার বলতে শোনা গিয়েছে তাঁকে। এবার সেই চিকিৎসক আসফাকুল্লার বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন সদ্য গজিয়ে ওঠা জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশনের প্রধান মুখ। 

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক দাবি করেন, এমবিবিএস পড়ার সময় আসফাকুল্লা নাইয়ার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন। এর উত্তরও দিয়েছেন তিনি। বলেন, 'কোনওদিনই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলাম না। কখনও আমার সৌভাগ্য হয়নি, কিংবা দুর্ভাগ্য হয়নি ওনার সঙ্গে ছবি তোলার'। 

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট-এর পাল্টা সংগঠন হিসাবে শনিবার আত্মপ্রকাশ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। শনিবার সাংবাদিক সম্মেলনে মুখ্য ভূমিকায় ছিলেন, সংগঠনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী। তাঁর মুখেই শোনা যায় এই অভিযোগ। সঙ্গে সঙ্গে আসফাকুল্লা জবাব দেন। বলেন, জেনারেল সেক্রেটারি তো দূরের কথা, কোনওদিন কোনও পলিটিক্যাল ইউনিটের সদস্যই তিনি ছিলেন না। 

আসফাকুল্লা আবারও সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এবার তিনি বলেন, ' কারও কথা শুনে... এ আন্দোলন কে ছোটো করে নিজেদের কে ছোটো করবো না আমরা' ।  তিনি আরও লেখেন, ' ৯ ই আগস্ট ঘটে যাওয়া নারকীয় ঘটনার ব্যথা,আঘাত,যন্ত্রণা আমাদের হৃদয় নাড়িয়ে দিয়েছিল যার প্রতিবাদ করতে আমাদের এই আন্দোলন । গভীর রাত্রে ... 'বোন টা কতটা কষ্ট পেয়েছে' এটা ভাবলে যে যে বিবেক কে নাড়িয়ে দেয় সেই সেই বিবেক নিয়ে এই আন্দোলন । বাড়িতে ফিরে মা,বোন,মেয়েকে কী উত্তর দেবেন সেই প্রশ্নে এই আন্দোলন । Next জেনারেশন কে কী বলবেন তার খোঁজে এই আন্দোলন '  

পাশাপাশি, এদিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ৭ দফা দাবি প্রকাশ করেছে জুনিয়র ডক্টর্স  অ্যাসোসিয়েশন। সেখানে দ্রুত বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া, সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ টেন্ডার ব্যবস্থা, সুষ্ঠু রেফারেল ব্যবস্থার দাবি করা হয়েছে। অ্যাসোসিয়েশনের দাবি, নিহত চিকিৎসকের নামে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা তোলা হয়েছে, সেই টাকার উৎস খুঁজে দেখুক রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় সংস্থা। আন্দোলনের নামে, কোনও পরিস্থিতিতে রোগী পরিষেবা বন্ধ করা যাবে না। পাশাপাশি, সর্বস্তরের মানুষকে নিয়ে গণকনভেনশনেরও ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন। স্থান-তারিখ ও সময় পরে জানানো হবে। 

আরও পড়ুন :

'বহুদিন ধরে চিনি...ও...' শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মহিলা সাংবাদিক প্রসঙ্গে কী বললেন তন্ময়?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget