এক্সপ্লোর

Tanmay Bhattacharya : 'বহুদিন ধরে চিনি...ও...' শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মহিলা সাংবাদিক প্রসঙ্গে কী বললেন তন্ময়?

Tanmay Bhattacharya Molestation Case : পুলিশের খাতায় অভিযোগ উঠেছে। কিন্তু অভিযোগ কি সত্যি ? কী বলছে সিপিএম? কী বলছেন তন্ময় নিজে ? 

 

সমীরণ পাল, পার্থপ্রতিম ঘোষ , উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগl তোলপাড় রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় লাগাতার আক্রমণের মুখে বাম - নেতা। 'এর বেলা জাস্টিস চাওয়া হবে না ?' প্রশ্ন তুলেছেন অনেকেই। ইতিমধ্যেই প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। সাসপেন্ড করা হয়েছে তাঁকে। পুলিশের খাতায় অভিযোগ উঠেছে। কিন্তু অভিযোগ কি সত্যি ? কী বলছে সিপিএম? কী বলছেন তন্ময় নিজে ? 

তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের এই অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, বলে মনে করছে সিপিএম। কিন্তু তন্ময় এই অভিযোগ মানছেন না। বরং মহিলার দিকেই পাল্টা আঙুল তুলেছেন বাম নেতা। তাঁর বিরুদ্ধে ২টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তপ্রয়োগ করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারা ।  বরানগর থানায় দায়ের হয়েছে মামলা। কিছুদিন আগে এই বরানগর থেকেই প্রার্থী হয়েছিলেন তন্ময়। 

মহিলা সাংবাদিকের অভিযোগ শুনে তন্ময় প্রশ্ন তুলেছেন মহিলার ফেসবুক লাইভ করা নিয়ে । তিনি প্রশ্ন তুলেছেন, তিনি কেন আগেই তাঁর সংস্থার কর্মকর্তাদের জানালেন না ? কেন পার্টির কাছে অভিযোগ করলেন না ? কেনই বা সরাসরি ফেসবুক লাইভ করলেন ! সেই সঙ্গে কুণাল ঘোষ সেটাকে ট্যাগ করে, লালবাজারকে ট্যাগ করে, পোস্ট করলেন অভিযোগকারিণী, সেই প্রশ্ন তুলেছেন তন্ময়।  

তিনি আরও বলেন, 'বহুদিন ধরে চিনি। আমি বলছি তো, ও অন্তত ১৫ বার আমার বাড়িতে এসেছে ইন্টারভিউ নিতে। আমি কি পাগল, নাকি আমি উন্মাদ। আমার খেয়ে দেয়ে কাজ নেই, একজন সাংবাদিক আমার ইন্টারভিউ নিতে এসেছে, আমি গিয়ে তাঁর কোলে বসে পড়ব?' 

তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়েছে তাঁর দল। মেয়েটির অভিযোগ, 'প্রত্যেকবার এরকম করেন.... কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি আমার কোলে বসে পড়েন।'  

সারা রাজ্য যেখানে নারী নির্যাতনের বিরুদ্ধে উত্তাল, আর জি করের ঘটনার বিরুদ্ধে আগাগোড়া সরব তাঁর দল, সেখানে এক মহিলা সাংবাদিকের এমন অভিযোগ নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছে বাম শিবিরকে।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে     

সেরা শিরোনাম

West Bengal News Update:
"চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সর্বসম্মতিক্রমে", SIR নিয়ে বিতর্কের অভিযোগ উড়িয়ে দাবি কমিশনের
Trinamool Flag: ঘাসফুল প্রতীক ফ্রিজ, সমস্যায় হাওড়ার পতাকা তৈরির কারিগররা; কারখানায় পড়ে লক্ষ লক্ষ তৃণমূলের পতাকা
ঘাসফুল প্রতীক ফ্রিজ, সমস্যায় হাওড়ার পতাকা তৈরির কারিগররা; কারখানায় পড়ে লক্ষ লক্ষ তৃণমূলের পতাকা
Weather Alert: টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, কবে থেকে উন্নতি হবে আবহাওয়ার ?
টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট, কবে থেকে উন্নতি হবে আবহাওয়ার ?
Bankura News: বাঁকুড়ায় ৩ মাওবাদী শীর্ষ নেতার আত্মসমর্পণ, অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা
বাঁকুড়ায় ৩ মাওবাদী শীর্ষ নেতার আত্মসমর্পণ, অস্ত্র ছেড়ে সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টা

ভিডিও

Kunal Ghosh : রণক্ষেত্র মুকুন্দপুর!
CM Suvendu Adhikari : তারাপীঠ-নিউ মার্কেটের অগ্নিকাণ্ড নিয়ে এ কী বললেন মুখ্যমন্ত্রী?
SIR - Gyanesh Kumar News | SIR নিয়ে ২ কমিশনারের আপত্তি উড়িয়ে একতরফা সিদ্ধান্ত জ্ঞানেশ কুমারের?
CM Suvendu Adhikari: শিল্পের জন্য জমি বণ্টন, মিলনমেলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
BJP News: পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি বাধ্যতামূলক! নির্দেশ না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি BJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ajker Rashifol: 'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
'রাহু যোগ', এই সময়ের মধ্যে বিপদে পড়বেন ৭ রাশি জাতক-জাতিকারা ! ছারখার হবে জীবন, শুভ যোগ কখন ? পড়ুন আজকের রাশিফল
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
Humayun Kabir: উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget