এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: অষ্টমীতে ধর্মতলায় 'দ্রোহের উৎসব', অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার

Junior Doctors Update: পুজোর শহরে মহাসমাবেশে মানুষের ঢল। রবিবার অরন্ধন কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের।

কলকাতা: ৬ দিন পার, অনশনে সামিল আরও ২ জুনিয়র ডাক্তার (Junior Doctors Hunger Strike)। আজ থেকে অনশনে যোগ দিলেন পরিচয় পণ্ডা ও আলোলিকা ভৌমিক। পরিচয় শিশু মঙ্গল হাসপাতালের ইএনটি পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্র, আলোলিকা ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

অনশনে সামিল আরও ২: জুনিয়র ডাক্তারদের মহাষ্টমীর মহাসমাবেশে বাঁধ ভাঙল জনসমাগম। মোবাইলের ফ্ল্য়াশলাইট জ্বেলে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে থাকার বার্তা দিলেন অগণিত মানুষ। অষ্টমীর রাতে কাতারে কাতারে মানুষের ঢল নামল ধর্মতলায় অনশন মঞ্চের দিকে। আর সেখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেন আর জি কর-কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। মহাসমাবেশের পর এবার রবিবার বাড়িতে বাড়িতে একবেলা অরন্ধনের ডাক দেওয়া হল। এরইমধ্যে জুনিয়র ডাক্তারদের দাবি মতো স্টেটাস রিপোর্ট ইমেল করে অনশন প্রত্যাহারের আবেদন জানান মুখ্যসচিব। যদিও তা সন্তুষ্ট করতে পারেনি আন্দোলনকারীদের। এই আবহে এবার আরও দুই চিকিৎসক যোগ দিলেন আন্দোলনে। সব মিলিয়ে এখন ধর্মতলায় অনশনে ৮ জন।    

মা দুর্গার আরাধনায় যখন মেতে উঠেছে বাঙালি, তখন ধর্মতলার বুকে লাগাতার অনশন চালিয়ে অসুস্থ হয়ে পড়েছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। বৃহস্পতিবার রাতেই তাঁকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা শুরু হয় তাঁর। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা। কিন্তু এখন কেমন রয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্য়তম মুখ? দুপুর পর্যন্ত হাসপাতালের তরফ থেকে প্রাপ্ত তথ্য় অনুযায়ী, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অনিকেত মাহাতো। তাঁর শারীরিক অবস্থার সামান্য় উন্নতি হয়েছে। এখন স্বাভাবিক ভাবে কথা বলতে পারছেন। গায়ে জ্বর নেই, পালস রেটও স্বাভাবিক। তবে তাঁর শরীরে যে কিটোন বডি পাওয়া গিয়েছে তা বেশ চিন্তা জাগাচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার তাঁর শরীরে কিটোন বডির মাত্রা ছিল ৪। শুক্রবার তা নেমেছে সাড়ে তিনে। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের মতে সংকটজনক হলেও তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সেরে উঠতে সময় লাগবে তাঁর। হাসপাতালের সূত্রে খবর, আপাতত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রাখা হবে অনিকেতকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Malda Doctor Threat: দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু, এবার চিকিৎসককে খুনের হুমকির অভিযোগ

সেরা শিরোনাম

Nandigram Rejinagar Bypoll : রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
রেজিনগরে জয়ী  বিজেপি প্রার্থী শাখারভ সরকার, কত ব্যবধানে জয়?
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget