এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: টানা অনশনের জের, অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি

Junior Doctors Protest: অনশনের সাড়ে চারদিন পার। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার।

কলকাতা: টানা অনশনের জেরে জুনিয়র ডাক্তার (Junior Doctors Hunger Strike) অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি। প্রভাব পড়েছে কিডনি ও লিভারে। এমনটাই দাবি করেছেন আর জি কর মেডিক্যালের চিকিৎসক সৈকত নিয়োগী। আর জি কর মেডিক্যালে প্রস্তুত রাখা হয়েছে ICU। প্রস্তুত রয়েছে অ্যাম্বুল্যান্সও। যদিও অনশন মঞ্চ ছেড়ে হাসপাতালে যেতে নারাজ অনিকেত। অনশনরত বাকি চিকিৎসকদেরও শারীরিক অবস্থার অবনতি হয়েছে। 

অনশনে জুনিয়র ডাক্তাররা: অনশনের সাড়ে চারদিন পার।অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে। কিন্তু, যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ অনশন চলবে বলে জানিয়ে দিয়েছেন ধর্মতলায় অনশনরত ৭ জন জুনিয়র চিকিৎসক। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার। সপ্তমীর দিন প্রতীকী অনশনে জুনিয়রদের পাশে থাকলেও, স্বাস্থ্যের অবনতির কথা ভেবে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানাতে এলেন কাজলকৃষ্ণ বণিক, সুবীর গঙ্গোপাধ্যায়ের মতো সিনিয়র ডাক্তাররা। আজ জুনিয়রদের সঙ্গে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সামিল হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের কয়েকজন চিকিৎসক। প্রতীকী অনশন সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে রাত ৯টা পর্যন্ত।

বুধবারই মুখ্য়সচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। কিন্তু সেই বৈঠক নিস্ফলা বলে দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার, মুখ্য়সচিবকে ফের একবার মেল করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সেখানে বলা হয়েছে, ২৬ ও ২৯ সেপ্টেম্বর ২টি মেল পাঠানো হলেও, জবাব মেলেনি বুধবার, স্বাস্থ্য ভবনের বৈঠকে যা বলা হয়, তার মধ্যেও নতুন কিছু নেই। আন্দোলনকারীদের শুধুমাত্র মৌখিক আশ্বাসই দেওয়া হয়েছে। ই-মেলে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা লিখেছেন, নবান্নে বৈঠকের পর ৭দিনের মধ্যে স্টেটাস রিপোর্ট জানতে চাওয়া হয়েছিল। কিন্তু, ২৩ দিন কেটে গেলেও সিকিউরিটি অডিটের বিষয়টি একই জায়গায় রয়ে গেছে। ধর্মতলায় অনশনের মধ্যেই বুধবার ফের স্বাস্থ্য ভবনে ডেকে একই প্রতিশ্রুতি দেওয়া হয়। এটা অত্যন্ত হৃদয়বিদারক। এই পরিস্থিতিতে, রাজ্য় সরকারকে তাদের কাজ নিয়ে স্টেটাস রিপোর্ট দেওয়ার আর্জি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Doctors Protest: জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি, আজ থেকেই কর্মবিরতিতে সামিল RN Tagore হাসপাতাল

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget