এক্সপ্লোর

Doctors Protest: জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি, আজ থেকেই কর্মবিরতিতে সামিল RN Tagore হাসপাতাল

RN Tagore Hospital: আজ থেকেই কর্মবিরতিতে সামিল হলেন এই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  আর জি কর মেডিক্যালে চিকিৎসককে খুন-ধর্ষণের প্রতিবাদে একদিকে যখন অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তখন তাঁদের পাশে দাঁড়িয়ে পথে নেমছেন অন্যান্য চিকিৎসকরাও। গণ-ইস্তফার হিড়িক পড়েছে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে। এই প্রেক্ষাপটেই, এই আন্দোলনে সামিল হতে চলেছেন রাজ্যের বেসরকারি হাসপাতালদের চিকিৎসকরা।

অ্যাপোলোর পর এবার আর এন টেগোর হাসপাতাল। জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানাতে আজ থেকেই কর্মবিরতিতে সামিল হলেন এই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। জরুরি পরিষেবা বাদে বন্ধ রাখা হচ্ছে বাকি সব পরিষেবা, কনসালট্যান্ট এবং রেসিডেন্ট ডাক্তারদের সই করা চিঠি গেল কর্তৃপক্ষের কাছে।

প্রসঙ্গত, সোমবার থেকে আংশিক কর্মবিরতি শুরু করতে চলেছে অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের একাংশ। হাসপাতাল কর্তৃপক্ষকে ইতিমধ্যে লিখিতভাবে সেকথা জানিয়েছেন তাঁরা। চিঠিতে ২৩জন চিকিৎসক সই করেছেন। সোমবার থেকে আউটডোর ও জরুরি নয় এমন অস্ত্রোপচার করবেন না তাঁরা।

আরও পড়ুন, 'জীবন বাজি রেখে এমনটা করো না', পাশে থাকার বার্তা দিয়েই আমরণ অনশন প্রত্যাহারের অনুরোধ সিনিয়র ডাক্তারদের

অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক জয়রঞ্জন রাম বলেন, 'এটা প্রায় ২ মাস হল, সরকারের দিক থেকে হেলদোল দিচ্ছি না। আমাদের সহকর্মীরা আমরণ অনশন করছে, এবং কোনও বিন্দুমাত্র উদ্বেগ সরকারের দিক থেকে প্রকাশ হচ্ছে না। আমরা তাই বাধ্য হয়ে ঠিক করলাম, ওদের সঙ্গে হাত মেলাতে অ্যাপোলোর সঙ্গে যারা রয়েছে জরুরি ছাড়া সবকিছু প্রত্যাহার করব সোমবার থেকে। আমরাও আহ্বান করব, অন্য বেসরকারি হাসপাতাল, তাদের পাশে দাঁড়াতে। কারণ আমাদের বার্তা সবাইকে দিতে হবে। আমরা জুনিয়র ডাক্তারদের সাথে সর্বদা আছি এবং তাই বাধ্য হয়েছি ওই সিদ্ধান্ত নিতে। সোমবার থেকে নন ইমারজেন্সি সার্ভিসগুলো করব না। আউটডোর, ইলেকটিভ সার্জারি বন্ধ থাকবে।' 

এদিকে, অনশনের সাড়ে চারদিন পার। ধর্মতলায় অনশনে সামিল বিভিন্ন মেডিক্যাল কলেজের ৭ জন ও শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যালের ২ জুনিয়র ডাক্তার। সপ্তমীর দিন ১২ ঘণ্টার প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের তরফে বেশ কয়েকজন জুনিয়রদের সঙ্গে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশন করছেন।                                              

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচারে সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচারে সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
WB News Live Updates: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Suvendu Adhikari: শুভেন্দুর মনোনয়নে বিশৃঙ্খলা, এবার ৩৮ জনকে তলব লালবাজারের
শুভেন্দুর মনোনয়নে বিশৃঙ্খলা, এবার ৩৮ জনকে তলব লালবাজারের
Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে ধুন্ধুমার ঘটনা, হাসপাতালে তাণ্ডব, ভয়ে দৌড় রোগীদেরও!
Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে ধুন্ধুমার ঘটনা, হাসপাতালে তাণ্ডব, ভয়ে দৌড় রোগীদেরও!

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget