এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: 'ডাক্তারদের যে কোনও কর্মসূচিতে পাশে দাঁড়ান,' BJP কর্মীদের নির্দেশ সুকান্তর

Sukanta Majumder: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি ৩ সহযোদ্ধা। তারপরও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা।

কলকাতা: ধর্মতলায় অনশনের ৮দিন। ধর্ষণ-খুনের বিচার থেকে নিরাপত্তা ১০ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে এবার বিজেপি কর্মীদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। 

অনশনের অষ্টম দিন: গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি ৩ সহযোদ্ধা। তারপরও আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার ধর্নামঞ্চে অনশনের আজ অষ্টম দিন। এই আবহে বিজেপি কর্মীদের সুকান্ত মজুমদার নির্দেশ দিয়েছেন, "কালো শক্তির হাত থেকে চিকিৎসকদের বাঁচাতে হবে। ডাক্তারদের যে কোনও কর্মসূচিতে পাশে দাঁড়ান। আন্দোলনে যোগ দিন।''

এদিকে আর জি কর-কাণ্ডের বিচার, নিরাপত্তা সহ ১০ দফা দাবিতে যখন ধর্মতলায় আমরণ অনশন করছেন জুনিয়র ডাক্তাররার, তখন ফের SSKM-এ উঠল দুষ্কৃতী-তাণ্ডবে অভিযোগ। হকি স্টিক, উইকেটের আঘাটে মাথা ফাটল রোগীর আত্মীয়র। রবিবার সকালে হামলার ঘটনা ঘটল SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারের সামনে। পুলিশ সূত্রে খবর, অন্য কোথাও দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়। এক পক্ষ অপর পক্ষকে খুঁজতে মোটরবাইক চড়ে, হকি স্টিক, উইকেট নিয়ে হাসপাতালে আসে। এরপরই শুরু হয় তাণ্ডব। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বাঁকুড়া থেকে আসা এক রোগীর ছেলের। স্বাধীনতা দিবসের আগের রাতে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীদের দল। পুলিশের সামনে অবাধে ভাঙচুর করা হয় হাসপাতালে। সেই ঘটনার ২ মাস পরেও অরক্ষিত সরকারি হাসপাতাল? নিরাপত্তা কোথায়? প্রশ্ন তুলেছেন রোগী পরিজনরা।

আর জি কর-এ দুষ্কৃতী তাণ্ডবের কয়েক দিন পরেই হামলা হয় এসএসকেএমে। এক নাবালকের মৃত্য়ুতে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের অভিযোগ ওঠে মৃতের পরিজনদের বিরুদ্ধে। গাফিলতিতে রোগী-মৃত্য়ুর অভিযোগে গত মাসে তুলকালাম বাধে উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে। জনিয়র ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ ওঠে। আর জি কর-কাণ্ডের পরেও যে সরকারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা বদলায়নি, তার প্রমাণ এদিনের ঘটনা। কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও এমন ঘটনা কীভাবে ঘটল? এসএসকেএমের ঘটনার পর যখন উঠছে এইসব প্রশ্ন, তখনই নড়েচড়ে বসে পুলিশ। হাসপাতালের সামনে বসানো হয় গার্ড রেল। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Doctors Hunger Strike: জুনিয়র ডাক্তারদের পাশে, প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
Punjab News: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget