এক্সপ্লোর

Doctors Hunger Strike: জুনিয়র ডাক্তারদের পাশে, প্রতীকী অনশনে সিনিয়র চিকিৎসকরা

কলকাতা থেকে জেলা। জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে এবার প্রতীকী অনশনে সিনিয়ররা।

কলকাতা: ৮দিনে আমরণ অনশন। ৩জন অসুস্থ, সামিল আরও ২ জুনিয়র ডাক্তার। প্রতীকী অনশনে একাধিক হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। জলপাইগুড়ি থেকে কৃষ্ণনগর- সর্বত্র প্রতিবাদের আঁচ। 

প্রতীকী অনশনে সিনিয়ররা: একাদশীর দিন দিকে দিকে প্রতিবাদের ঢেউ। কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের সামনে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন IMA কৃষ্ণনগর শাখার সদস্যরা। সকাল ৮টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে ৬ জন সিনিয়র ডাক্তারের প্রতীকী অনশন। আর জি কাণ্ডের সঠিক বিচার এবং স্বাস্থ্যক্ষেত্রে বিপুল দুর্নীতির বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জোর বাড়াতেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা।  অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে এবারে প্রতীকী অনশনে বসলেন IMA মালদা শাখার চিকিৎসকরা। এর মধ্যে মালদা মেডিক্যাল কলেজ ছাড়াও মালদার বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন। মালদা IMA ভবনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার প্রতীকী অনশন করেছেন চিকিৎসকরা। অনশনরত জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিকে সমর্থন জানিয়ে জলপাইগুড়িতে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তাররা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রতীকী অনশন। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ায় প্রতীকী অনশন করছেন ৮ জন চিকিৎসক। IMA কৃষ্ণনগর শাখার সহ সভাপতি সুজিত বিশ্বাস বলেন, "আর জি কাণ্ডের সঠিক বিচার এবং স্বাস্থ্যক্ষেত্রে বিপুল দুর্নীতির বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জোর বাড়াতেই এই সিদ্ধান্ত।''

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদে সামিল হয়েছে নাগরিক সমাজও। নিউ গড়িয়া সমবায় আবাসনের আবাসিকরা রবিবার, তাঁদের আবাসনের মূল গেটের সামনে প্রতীকী অনশনে বসেন। নাচ-গান, আবৃত্তির সাংস্কৃতিক পরিমণ্ডলে সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলে প্রতিবাদ কর্মসূচি। এদিকে, অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়ে ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসেন বেহালা শকুন্তলা পার্কের স্মরণিকা আবাসনের ৯ জন আবাসিক। এদের মধ্যে ৬ জন প্রবীণাও রয়েছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে, প্রতীকী অনশনে সামিল হয়েছে বহরমপুরের নাগরিক সমাজ। রবীন্দ্রসদনের সামনে প্রতীকী অনশনে বসেন, শিক্ষক থেকে সাংস্কৃতিক কর্মী সহ আরও অনেকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: 'অনশনকারীদের স্বাস্থ্যের অবনতিতে নাগরিক সমাজ দুশ্চিন্তায় রয়েছে' মুখ্যমন্ত্রীকে ই-মেল বিশিষ্টজনদের

 

সেরা শিরোনাম

Durga Puja Weather : পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
পুজোয় তুমুল বৃষ্টি? মণ্ডপ ভাসবে জলে? নাকি ঝলমলে রোদ? ষষ্ঠী থেকে দশমী, কেমন থাকবে আবহাওয়া?
Nitin Nabin: ২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
২ দিনের বঙ্গ সফরে এসে 'বেনোজল রুখতে' বার্তা নিতিন নবীনের, আজ কী কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির ?
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget