এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: অনশন তুলে নেওয়ার আবেদন, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের

Junior Doctors Protest: রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছিলেন আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে স্টেটাস রিপোর্ট অ্যাটাচ করে পাল্টা ইমেল মুখ্যসচিবের

কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশনের (Junior Doctors Hunger Strike) ৬ দিন। আর এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন ওই চিঠিতে। পাশাপাশি ইমেলে যোগ করা হয়েছে স্টেটাস রিপোর্টও।  

জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের: দশ দফা দাবি পূরণে শনিবার রাত সাড়ে ৮টা থেকে চলছে টানা অনশন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অনিকেত মাহাতো। বাকি ৬ জনের অবস্থারও অবনতি হয়েছে। তবে রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলেই জুনিয়র ডাক্তারদের দাবি। ধর্মতলার ধর্নামঞ্চে প্রায় দেড়শো ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ৭জন জুনিয়র ডাক্তার। প্রত্যেকের অবস্থাই উদ্বেগজনক। নমুনা পরীক্ষায় কিটোন বডি পজিটিভ এসেছে। প্রভাব পড়তে শুরু করেছে কিডনিতে। খবর পেয়ে শুক্রবার সকালে ধর্মতলার ধর্নামঞ্চে আসেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। অনশনকারীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এদিন, অনশন মঞ্চে যান কলকাতা মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ও অধ্যাপকদের প্রতিনিধিরা। আমরণ অনশন তুলে নেওয়ার আবেদন জানান তাঁরা। শুক্রবারও জুনিয়র ডাক্তারদের সমর্থনে প্রতীকী অনশনে বসেন সিনিয়র চিকিৎসক ও সাধারণ মানুষ। এই আবহে এবার জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আবেদন জানালেন মুখ্যসচিব। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের কথা জানিয়ে ইমেল করেছেন তিনি। রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চেয়েছিলেন আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে স্টেটাস রিপোর্ট অ্যাটাচ করে পাল্টা ইমেল করলেন মুখ্যসচিব।  

এক নয় দুই নয় ৬ দিন ধরে ধর্মতলায় অনশন করছেন সাতজন জুনিয়র ডাক্তার। ইতিমধ্য়েই, তাদের পাশে দাঁড়িয়ে, চরম পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আইএমএ বেঙ্গল শাখা। তারপর এবার হস্তক্ষেপের দাবি জানিয়ে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। চিঠিতে লেখা হয়েছে, বাংলার জুনিয়র ডাক্তাররা প্রায় এক সপ্তাহ ধরে আমরণ অনশন করছেন। IMA তাঁদের ন্যায্য দাবিগুলি সমর্থন করে। অবিলম্বে আপনার হস্তক্ষেপ প্রয়োজন। রাজ্য সরকার সমস্ত দাবি পূরণে সক্ষম। শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কোনও বিলাসিতা নয়, এটা পূর্ব শর্ত। সরকারের প্রধান এবং বয়োজ্যেষ্ঠ হিসেবে আপনাকে বিষয়টি মেটাতে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। শুক্রবার কলকাতায় আসেন চিকিৎসকদের সংগঠন আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকন। প্রথমে আর জি কর মেডিক্যাল ও বিকেলে ধর্মতলায় ধর্নামঞ্চে গিয়ে অনশনকারীদের সঙ্গে কথা বলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Protest: মহাঅষ্টমীতে হাইকোর্টে মহা-ধাক্কা পুলিশের, স্লোগান-কাণ্ডে জামিন ধৃতদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget