এক্সপ্লোর

RG Kar Protest: মহাঅষ্টমীতে হাইকোর্টে মহা-ধাক্কা পুলিশের, স্লোগান-কাণ্ডে জামিন ধৃতদের

West Bengal News: 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ায় গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ৯ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। 

কলকাতা: মহাঅষ্টমীতে হাইকোর্টে (Calcutta High Court) মহা-ধাক্কা পুলিশের। ত্রিধারা সম্মিলনীর সামনে স্লোগান-কাণ্ডে জামিন ধৃত ৯ জনের। আজই মুক্তি দিতে নির্দেশ আদালতের।

'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ায় গ্রেফতার করেছিল পুলিশ। ধৃত ৯ জনকে ১৭ অক্টোবরের মধ্যে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। এই  নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিন বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি। শুনানিতে বিচারপতি বলেন, "ধৃতদের কাছে থাকা প্ল্যাকার্ড বা হোয়াটসঅ্যাপ চ্যাটে ঘৃণা ছড়ানোর মতো কিছু নেই। সাধারণ মানুষকে বিরক্ত করা এঁদের উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে না। বিগত বেশ কিছু দিন ধরেই এই ধরনের প্রতিবাদ চলছে। এই প্রতিবাদ সিস্টেমের বিরুদ্ধে। ৩ আহত পুলিশকর্মীর প্রেসক্রিপশনের ধরন একই রকম। প্রত্যেককে হজম-গ্যাস ও ব্যথা উপশমের ওষুধ দেওয়া হয়েছে। পুলিশকর্মীদের শরীরের বাইরে কোনও আঘাতের চিহ্ন নেই।'

একইসঙ্গে এদিনের শুনানিতে পুলিশ প্রশাসনের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেন বিচারপতি। তিনি বলেন, "ধৃতদের বিরুদ্ধে যে ধারা দেওয়া হয়েছে, তাঁর সপক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। প্রত্যেকের প্রতিবাদ জানানোর অধিকার আছে। রাজ্য যথেচ্ছভাবে তার ক্ষমতা ব্যবহার করতে পারে না। ক্ষমতা আছে বলেই যাকে ইচ্ছে গ্রেফতার করা যায় না। উপযুক্ত প্রমাণ থাকলে তবেই গ্রেফতার করা যায়।''

ষষ্ঠীর দিন 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দেওয়ায় ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপের সামনে থেকে ৯ জনকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় মামলা করা হয়। বৃহস্পতিবার ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতে পাঠায় নিম্ন আদালত। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ধৃতরা। শুক্রবার অষ্টমীর দিন শুনানিতে বসে বিশেষ বেঞ্চ। বিচারপতি এদিন বলেন, যে যে পুজো কমিটি প্রতিবাদে বাধা দেবে বলে আন্দোলনকারীরা মনে করেছেন, সেই মণ্ডপেই তাঁরা প্রতিবাদ করেছেন। এটা রাগ বা বয়সজনিত উচ্ছ্বাসের কারণে হতে পারে। এরপরই ধৃত ৯ জনকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এদিন নির্দেশ দিয়েছে, এই ঘটনায় তদন্ত চলবে। মণ্ডপের ২০০ মিটারের মধ্যে কোনও ধরনের প্রতিবাদ দেখানো যাবে না। এই অভিযুক্তরা কার্নিভালে কোনও গন্ডগোল সৃষ্টি করতে পারবেন না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Malda Doctor Threat: দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যু, এবার চিকিৎসককে খুনের হুমকির অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget