এক্সপ্লোর

Junior Doctors Protest: সন্ধেয় নবান্নে বৈঠকে আহ্বান, এবার জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের, উল্লেখ সুপ্রিম কোর্টের নির্দেশেরও

RG Kar Case: সুপ্রিম কোর্ট ডাক্তারদের যে কাজে ফিরতে নির্দেশ দিয়েছে, তার উল্লেখও রয়েছে চিঠিতে।

কলকাতা: এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব। স্বাস্থ্যসচিবের চিঠিতে বরফ না গলায়, এবার চিঠি দিলেন তিনি। আজ ফের নবান্নে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকা হয়েছে। সন্ধে ৬টায় নবান্নে বৈঠকের জন্য জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠালেন। মুখ্যসচিব জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলে ১২ থেকে ১৫ জন থাকতে পারবেন। সুপ্রিম কোর্ট ডাক্তারদের যে কাজে ফিরতে নির্দেশ দিয়েছে, তার উল্লেখও রয়েছে চিঠিতে। (Junior Doctors Protest)

এর আগে, গতকাল স্বাস্থ্যসচিবের তরফে ইমেল পাঠিয়ে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হয়। কিন্তু যাঁর পদত্যাগ চাইছেন, তাঁর কাছ থেকে এই ইমেলে এবং সেই ইমেলের বয়ানে তাঁদের অসম্মান করা হয়েছে বলে অভিযোগ করেন জুনিয়র ডাক্তাররা। এমনকি নবান্নে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন, তার উল্লেখও চিঠিতে ছিল না বলে অভিযোগ করেছিলেন তাঁরা। (RG Kar Case)

সেই বৈঠক না হওয়ায় মমতা বেরিয়ে গিয়েছিলেন নবান্ন থেকে। এর পর, বুধবার ভোর ৩টে বেজে ৪৯ মিনিটে মমতাকে ইমেলে চিঠি পাঠান জুনিয়র চিকিৎসকেরা। দুপুর পর্যন্ত সেই চিঠির জবাব মেলেনি বলে জানান তাঁরা। আর ঠিক তার পর পরই জুনিয়র ডাক্তারদের চিঠি দেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিপ্রাপ্তির কথাও স্বীকার করেন মুখ্যসচিব। আজ সন্ধে ৬টায় ফের আলোচনায় আহ্বান জানানো হয় জুনিয়র চিকিৎসকদের।

এদিন জুনিয়র ডাক্তারদের পাঠানো চিঠিতে মুখ্য়সচিব জানান, ১২ থেকে ১৫ জন আসতে পারেন নবান্নে। যে কোনও সদর্থক এবং গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত সরকার, কারণ তাতে স্বাস্থ্য়ব্যবস্থাকে আরও উন্নত এবং সুরক্ষিত করা যাবে। এর পাশাাপাশি, সুপ্রিম কোর্টের নির্দেশও স্মরণ করিয়ে দেন মুখ্যসচিব। সকলকে কাজে যোগ দিতে অনুরোধ জানান তিনি। 

জুনিয়র ডাক্তারদের উদ্দেশে মুখ্যসচিব এদিন লেখেন, '১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আইন মান্যকারী হিসেবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা। দুর্ভাগ্যজনক ভাবে সেটা এখনও দেখা যায়নি। আশা করি শুভবুদ্ধির উদয় হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনারা দ্রুত কাজে যোগ দেবেন। কাজে যোগ দিলে, আপনাদের সব সুবিধা-অসুবিধার খেয়াল রাখবে রাজ্য। গতকালও আলোচনায় আহ্বান জানিয়েছিলাম। আপনারা সম্মত হননি আপনারা। আবারও আলোচনায় আহ্বান জানাচ্ছি'।

তবে মুখ্যসচিব আলোচনায় আহ্বান জানালেও, জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়ার কোনও উল্লেখ নেই চিঠিতে। বরং মুখ্যসচিব জানিয়েছেন, গত ৩২ দিন ধরে সাধারণ মানুষ মূল্যবান চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সর্বোচ্চ আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেলে কাজে যোগ দেওয়ার কথা ছিল। সেই মতো সকলকে কাজে যোগ দিতে অনুরোধ করছে রাজ্য। স্বাস্থ্যব্যবস্থার স্বার্থে আলোচনার পথ খোলা রয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget