এক্সপ্লোর

Justice Abhijit Gangopadhyay : কীভাবে পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের জন্য ফ্ল্যাটের খোঁজ ? কী জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

GhantaKhanek Sange Suman : 'আমি মনে রাখি জীবনানন্দ দাশকে। যিনি তাঁর জীবনে স্বীকৃতি পাননি। স্বীকৃতি পেয়েছিলেন মারা যাওয়ার পরে।'

কলকাতা : শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Scam) গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সারমেয়দের রাখার জন্য নাকতলায় ছিল আলাদা ফ্ল্যাট। ইডি-সিবিআই তদন্তে যে তথ্য সামনে উঠে আসার বহু আগেই এজলাসে বসে যে তথ্যের উল্লেখ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)।

কীভাবে সেই তথ্য পেলেন তিনি ? পাশাপাশি একের পর এক রায়ে অনেক চাকরিপ্রার্থীর চোখেই আলাদা জায়গা পেয়েছেন তিনি, তাহলে কি ইতিহাসে স্থান পাওয়ার বাসনা রয়েছে কলকাতা হাইকোর্টের দোর্দণ্ডপ্রতাপ বিচারপতির ? এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-র সঙ্গে একান্ত আলাপচারিতায় একাধিক বিষয়ে মুখে খুলেছেন তিনি।

'আপনি কি গোয়েন্দা ?'

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উল্লেখ করা সারমেয়দের ফ্ল্যাটের তথ্য তুলে ধরে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, 'অপনি কি গোয়েন্দা ?' যে প্রশ্নের উত্তরে বন্ধুদের থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর সারময়েরদের জন্য ফ্ল্যাট ও পরে ফ্ল্যাটবদলের প্রসঙ্গও তোলেন তিনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি তো সাধারণ মানুষ-ই। পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়-রা থাকত নাকতলায় একজন প্রোমোটারের ফ্ল্যাটে। খুব কাছের প্রোমোটার। নাকতলায় আমার বহু বন্ধু-বান্ধব আছে। তাঁদের কাছ থেকে আমি শুনেছিলাম। এই ধরণের পাবলিক রাইটস তো আমরা এক্সারসাইজ করতেই পারি। কেউ যদি জানান কোনও রাস্তা খারাপ আছে, তখন কি সেটা দেখতে আমি কাউকে পাঠাবো, ধরুণ সেই রাস্তা দিয়ে আমি রোজ আসি। আমি বলব হ্যাঁ, আমি রোজ আসি আমি জানি। তেমনই। পরে দেখা গেল এই কথা বলার পর সারমেয়দের নিয়ে গিয়ে অন্য ফ্ল্যাটে রাখা হয়েছে। অর্থাৎ সেই কুকুরের ফ্ল্যাট কুকুরেরই রইল, সেখানের কেয়ারটেকার বদলে গেল। ঠিকানা বদল হল। আজ তো প্রমাণ হয়ে গেছে যে ছিল।'

'ইতিহাসে ঠাঁই পাওয়ার লোভ?'

একাধিক নজিরবিহীন রায়, তার পিছনে ঠিক কী কারণ? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি ইতিহাসে ঠাঁই পাওয়ার লোভ রাখেন? জানতে চাওয়া হলে তিনি বলেন, 'লোভ রয়েছে অন্যরকম। বহু জাজমেন্ট আছে, আমরা পড়ি ভুলে যাই। ভারতবর্ষে অল্প কিছু জাজমেন্ট রয়েছে যা মাইলস্টোন হয়ে থেকে গিয়েছে। আমি সেই ধরণের জাজমেন্ট দেওয়ার মতো জায়গায় যেতেই পারব না, তার আগেই আমার অবসরের দিন চলে আসবে। আমি সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন। কিন্তু আমি মনে রাখি জীবনানন্দ দাশকে। যিনি তাঁর জীবনে স্বীকৃতি পাননি। স্বীকৃতি পেয়েছিলেন মারা যাওয়ার পরে। আমি এরকম অন্তত একটা দুটো রায় দিয়ে যেতে চাই, নজির স্থাপন করে যেতে চাই, যেটা আমি যখন থাকব না, অনেক পরে হয়তো কোনও গবেষকের তথ্যে উঠে আসবে একজন জাজ ছিলেন, তিনি এরকম করতেন। সেটা পাগলামো হতে পারে, অন্যকিছু হতে পারে। আমি শুধু সেই আশা নিয়ে, বেঁচে কেউ থাকে না। ইতিহাস কাউকেই মনে রাখে না। হয়তো মনে থাকবে জ্যোতি বসু তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, ইতিহাস কাউকে মনে রাখে না, আমাকেও রাখবে না।'

পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'এই একটা কাজ আমি করেছি বিচারপতি হিসেবে, সৎভাবে, তখন যে কাজটা করা একান্ত দরকার ছিল। আমি তো মনে করি দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রতিটা মুহূর্তে করা উচিত। পাশাপাশি এও জানি, হিমালয়ে না চলে গেলে সমাজে টিকে থাকতে হলে দুর্নীতির সঙ্গে কিছুটা সমঝোতা করে নিতে হয়। এটা আমার কথা নয়, এটা আমাকে কফি হাউসে বসে বুঝিয়েছিলেন নির্মাল্য আচার্য। আর তিনি এটা বুঝে এসেছিলেন সত্যজিৎ রায়ের থেকে।'

দেখুন পুরো সাক্ষাৎকার-

আরও পড়ুন-বাংলা মিডিয়াম স্কুল, ছোটবেলায় পিতৃবিয়োগ, স্ট্রাগল পেরিয়ে আইনচর্চা, মন-খোলা বিচারপতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget