এক্সপ্লোর

Justice Rajasekhar Mantha : বিচারপতি মান্থার বাড়ি-এজলাসে বাড়ল নিরাপত্তা, হাইকোর্টের ঘটনাক্রমে ক্রুব্ধ প্রধান বিচারপতি

Calcutta High Court : বিচারপতি মান্থার এজলাস 'বয়কট'-এর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি। কাল যা ঘটনা ঘটেছে এর কোনও প্রয়োজন ছিল কি? প্রশ্ন প্রধান বিচারপতির।

আবির দত্ত ও সৌভিক মজুমদার, কলকাতা : বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ওসিকে তলব করার পর বাড়ল এজলাসে নিরাপত্তা। এবার থেকে ২ জনের পরিবর্তে ৮ থেকে ১০ জন পুলিশ (Police) থাকবে বিচারপতি মান্থার এজলাসের বাইরে। এদিকে, বিচারপতি মান্থার বাড়ির সামনে নিরাপত্তাও বাড়ানো হয়েছে। গতকাল বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনে পোস্টার লাগানো হয়। আজ সেই সমস্ত পোস্টার সরানো হয়েছে। এদিকে বিচারপতি মান্থার এজলাস বয়কট ও গতকালের ঘটনাক্রম নিয়ে ক্ষুব্ধ হাাইকোর্টের প্রধান বিচারপতি। পাশাপাশি বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টারের ঘটনার তদন্ত চলছে, জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

বিচারপতি মান্থার এজলাস 'বয়কট', ক্ষুব্ধ প্রধান বিচারপতি 

বিচারপতি মান্থার এজলাস 'বয়কট'-এর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি। কাল যা ঘটনা ঘটেছে এর কোনও প্রয়োজন ছিল কি? প্রশ্ন প্রধান বিচারপতির। যারা এমন করল তাদের হয়ে সওয়াল করছেন? বারের আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির। আদালত অবমাননার পর্যায়ে না গিয়ে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল বারের প্রতিনিধির।গতকাল কেন সমাধান করলেন না? এজি গিয়েছিলেন, কী হল? প্রশ্ন বিচারপতির। 'বয়কট' নিয়ে বারের সহ সম্পাদক যে চিঠি দিয়েছেন, সেটাকে সমর্থন করেন? প্রশ্ন প্রধান বিচারপতির। ওটা বারের সিদ্ধান্ত নয়, দাবি বারের আইনজীবীর । সব রেকর্ড করলে ভাল হবে, ভরা এজলাসে কোলাহল শুরু হতেই বললেন বিচারপতি। 'পুলিশ পরিস্থিতি সামলাতে না পারলে, আদালত নির্দেশ দিলে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব', আদালতে জানালেন অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল ।

বিচারপতি মান্থার এজলাস 'বয়কট'

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত হাইকোর্টের আইনজীবীদের সংগঠনের। সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত বার অ্যাসোসিয়েশনের । বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের। সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও। এই সিদ্ধান্ত বেআইনি, দাবি বার অ্যাসোসিয়েশনের একাংশর। কারণ সাধারণ সভায় সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক উপস্থিত ছিলেন না। 

উদ্বেগজনক ঘটনা , প্রতিক্রিয়া সৌগত রায়ের

'হাইকোর্টে যা ঘটছে, তা উদ্বেগজনক, কিন্তু কেন ঘটল, তা খতিয়ে দেখতে হবে, কেন বিচারপতি মান্থার রায় সম্পর্কে মানুষের এত অভিযোগ, তাও খতিয়ে দেখতে হবে। তবে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই', মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 'পরিস্থিতি অসহনীয় হলে মানুষ কখনও পদক্ষেপ নেয়, কেন অসহনীয় হল, সত্যিই অসহনীয় ছিল কিনা, সেটা বিচার করে দেখতে হবে', মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 

আরও পড়ুন- গঙ্গা আরতি কর্মসূচি নিয়ে বচসা, তর্কাতর্কি, কেন্দ্রীয় বাহিনীর সামনেই সজল ঘোষকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে গেল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget