এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'দুর্নীতির সমুদ্রে হাবুডুবু খাচ্ছি', CBI তদন্ত নিয়ে ফের অসন্তোষ

Job Scam: CBI-ED-কে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই মামলায় বুধবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

সৌভিক মজুমদার ও বিজেন্দ্র সিংহ, কলকাতা: CBI তদন্ত নিয়ে  ফের অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দুর্নীতির সমুদ্রে হাবুডুবু খাওয়ার কথাও বলেন তিনি। সূত্রের খবর, তিনি বলেন, 'দুর্নীতির সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। CBI জানেও না পিছনের দরজা দিয়ে কোন্ কাজ হয়েছে। এদিকে, প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে এমাসের শুরুতেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়, ED-CBI কে যে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন, বুধবার তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর ভূমিকায় কার্যত অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। বুধবার হাইকোর্টে, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তের রিপোর্ট পেশ করে সিবিআই। সেখানে বলা হয়, জেরায় জেলবন্দি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, ২০১৪ র টেটের OMR সরবরাহের জন্য কোনও টেন্ডার ডাকা হয়নি। ২০১২-র টেটের জন্য টেন্ডার ডাকা হয়েছিল। 

সেখানেই প্রথম বরাত পায় OMR সরবরাহ ও মূল্য়ায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি। সিবিআইয়ের দাবি, জেরায় মানিক জানান, ভালো কাজ করায়, এবং অন্য কেউ টেন্ডার জমা না দেওয়ায় বরাত দেওয়া হয় এই কোম্পানিকে। এই কোম্পানিকে "confidential section" বলে অভিহিত করে পর্ষদ। এদিকে, হলফনামায়, এস বসু রায় অ্যান্ড কোম্পানি জানিয়েছে, ২০১৩ সালে অগ্রিম ১০ লাখ টাকা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিবিআইয়ের এই রিপোর্টে কার্যত অসন্তুষ্ট হন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেন, বরাতপ্রাপ্ত সংস্থা অগ্রিম চাইলই না, অথচ তাকে ১০ লাখ টাকা অগ্রিম দিল পর্ষদ! এটা যদি বেআইনি না হয়, তাহলে কোনটাকে বেআইনি বলে আমার জানা নেই। 

বিচারপতির কড়া বার্তা:
সূত্রের খবর, বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। Confidential Section নামে একটি সংস্থাকে অভিহিত করে টেন্ডার ছাড়া কাজের বরাত দেওয়া হয়েছে! এটা কী হচ্ছে? এটা কোনও জিজ্ঞাসাবাদ হয়েছে? হাইকোর্টের অনেক আইনজীবীও এর থেকে ভাল জিজ্ঞাসাবাদ করবে। এমনটাই ভর্ৎসনা করেন বিচারপতি। পাশাপাশি, মানিক ভট্টাচার্যকে কার্যত ভর্ৎসনা করে বিচারপতি বলেন, নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস মানিক ভট্টাচার্যর আছে। আদালতের সামনে সেটা প্রমাণিতও হয়েছে। এদিন, বিচারপতি বলেন, 'এত ভুরি ভুরি অনিয়মের অভিযোগ আসছে এবং আদালতের কাছে এত তথ্য প্রমাণ আছে, যে ২০১৪-র টেটের ভিত্তিতে হওয়া, ২০১৬-র নিয়োগপ্রক্রিয়া খারিজ করে দেওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে, এটা করলে কিছু বৈধভাবে চাকরি পাওয়া ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। একজনও বৈধপ্রার্থী ক্ষতিগ্রস্ত হলে আমার ভালো লাগবে না। এখনও নিয়োগ দুর্নীতিকে ঢাকতে কিছু দালাল বাজার ঘুরে বেড়াচ্ছে। দুর্নীতির সব নদী একই সমুদ্রে গিয়ে মিশেছে। সমুদ্র থেকে মানিক বেছে তুলতে হবে।'

সূত্রের খবর, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের উদ্দেশে বিচারপতি বলেন, 'দুর্নীতির সমুদ্রে আপনারা সাহায্য করার পরেও আমি হাবুডুবু খাচ্ছি। CBI তো জানেও না পিছনের দরজা দিয়ে কোন্ কাজ হয়েছে।' শিক্ষা দফতরের উদ্দেশ্য়ে বিচারপতি বলেন, 'এই সরকারের শিক্ষা দফতর কী করে এই দুর্নীতি দেখেও তাদের চোখ বন্ধ করে রাখল, সেটা ভেবে আমি বিস্মিত।'

প্রায় ৪২ হাজার ৫০০ জনের এই প্যানেল থাকবে, না বাতিল হবে, সেবিষয়ে সব পক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আদালত। এদিকে গত দোসরা মার্চ ২০১৪-র টেটের ভিত্তিতে, ২০২০-র নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই মামলায় CBI-ED-কে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই মামলায় বুধবার স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন: 'কে নেতা হবে আগ্রহ নেই', 'দেশ বাঁচানোর লড়াইয়ে' বিরোধী-ঐক্যের আহ্বান মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Asansol News: আসানসোল হাসপাতালে 'অভয়া' স্মরণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। RG Kar Case
Debraj Chakraborty | দেবরাজের হাতের 'পুতুল' ছিল বিধাননগর পুরসভা! চার্জশিটে চাঞ্চল্যকর দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget