এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Calcutta High Court:'কে রটাচ্ছে আমি পদত্যাগ করছি?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সঙ্গে আরও সংযোজন, 'পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে ,সে লড়াই চলবে। বিভিন্ন ভাবে লড়াই চলবে।'

কলকাতা: 'কে রটাচ্ছে আমি পদত্যাগ (Resignation) করছি?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly(। সঙ্গে আরও সংযোজন, 'পদত্যাগ করছি না। যে লড়াই শুরু হয়েছে ,সে লড়াই চলবে। বিভিন্ন ভাবে লড়াই চলবে। আমি তো চিরকাল এখানে থাকব না। কিন্তু লড়াই চলবে।' কলকাতা হাইকোর্টের বিচারপতির দাবি, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাঁকেই ব্যাখ্যা দিতে হবে। সঙ্গে এও বলেছেন, 'সাক্ষাৎকার দিয়েছি। আমাকেই ব্যাখ্যা দিতে হবে।' তাঁর কথায়,' যা বলিনি সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে।'

প্রেক্ষাপট...
কেন এই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি? গত ১৯ সেপ্টেম্বর, ২০২২-এ এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারের একটি ৪ পাতার তর্জমা গত কাল সুপ্রিম কোর্টে পেশ করেছিলেন অভিষেকের আইনজীবী। এরপরই এবিপি আনন্দকে দেওয়া ওই সাক্ষাৎকার নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয় শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, সেই সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বক্তব্য এবং মন্তব্য নিয়ে গোটা বিষয়টি তিনি জানতে চান। বৃহস্পতিবারের মধ্যে সাক্ষাৎকার নিয়ে রেজিস্ট্রার জেনারেলের হলফনামা তলব করা হয়েছে। তবে 'যে বিষয়ে মামলা শুনছেন, সেই বিষয়ে সাক্ষাৎকার দিতে পারেন না বিচারপতি', সাক্ষাৎকার প্রসঙ্গে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। পাশাপাশি দুর্নীতির তদন্তে অন্তরায় হবে না সুপ্রিম কোর্ট, একইসঙ্গে এদিন বুঝিয়ে দেন তিনি। উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর, ২০২২-এ এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'জনেই বিচারবিভাগের একটা অংশের পক্ষপাত নিয়ে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের জাস্টিস রাজশেখর মান্থার নামও উল্লেখ করেছিলেন। এই সমালোচনাকে আপনি কীভাবে দেখেন?' জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "একটি ক্লিপে দেখছি যদিও সেখানে আমাকে নিয়ে কিছু বলা হচ্ছে না। কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, বিজেপিরা জানে হাইকোর্ট থেকে জামিন পেয়ে যাবে। একদল জজের মাথায় বিজেপির হাত রয়েছে। এসব কি কথা? ওঁকে ডেকে যদি জিজ্ঞেস করি যে আপনি প্রমাণ করুন তো। কিচ্ছু করতে পারবেন না। বরং মিথ্যে কথার জন্য তিন মাস জেলে থাকুন। কী করবেন উনি কিচ্ছু করতে পারবেন না। আমাকে হয়ত পরে মেরে ফেলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু বিচারবিভাগের প্রতি এই অঙ্গুলি নির্দেশ যে করবে তাকে ভয়ঙ্কর, কড়া ব্যবস্থার সম্মুখীন করে দিতে হবে। তা না হলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে।" 

UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন

  up10.abplive.com
  up12.abplive.com

 

 

Class 10

Class 12

 

আরও পড়ুন:ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা অভিষেকের

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget