এক্সপ্লোর

Justice Abhijit Ganguly: 'লন্ডনে মানিকের বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি' মন্তব্য বিচারপতির

Abhijit Ganguly On Manik Bhattacharya: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'লজ্জায় বিষয় এটাই যে, তিনি এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। দিদি সামলাতে পারছেন না একা।'

কলকাতা: 'লন্ডনে মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বাড়ির ঠিকানা জানেন? লন্ডনে মানিকের বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Justice Abhijit Ganguly)।

কী বললেন বিচারপতি? 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ভূমিকা খতিয়ে দেখছে সিবিআই। একের পর এক অনিয়মের অভিযোগে জড়িয়েছে তাঁর নাম। আর এবার তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনল সিবিআই। এদিন আদালতে সিবিআই জানায়, মানিক ভট্টাচার্যর দুটি বৈধ পাসপোর্ট রয়েছে। ‘এটা কী করে সম্ভব?’  প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বলেন, 'লজ্জায় বিষয় এটাই যে, তিনি এখনও বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। দিদি সামলাতে পারছেন না একা। এত দুর্বৃত্ত চারপাশে থাকলে সামলাবেন কী করে?' প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কিছু সূত্র তাঁরা পেয়েছেন, আদালতে জানাল সিবিআই। এরপরই বিচারপতি বলেন, 'লন্ডনে মানিক ভট্টাচার্যর বাড়ির ঠিকানা জানেন?' লন্ডনে মানিকের বাড়ির পাশে কার বাড়ি জানেন? আমি জানি।' এবিষয়ে তৃণমূল রাজ্য সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "দুটো বৈধ পাসপোর্ট কারোর হতে পারে না। দেখতে হবে কী করে এটা হয়ে গেল। এটা তদন্তের বিষয়। এখানে রাজনীতির কোনও জায়গা নেই।''

দিনকয়েক আগে কলকাতা হাইকোর্টের জরিমানার মুখে পড়েন মানিক ভট্টাচার্য। ২০১৪-র টেট পরীক্ষার্থীর পরে ২০১৭-র টেট পরীক্ষার্থীর করা মামলাতেও জরিমানা হয় তাঁর।এবার OMR শিট বিতর্কে প্রাথমিক শিক্ষা পর্ষদের একদা দণ্ডমু্ণ্ডের কর্তাকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৭-র টেট পরীক্ষার্থী সাহিলা পারভিনের করা মামলার প্রেক্ষিতে জেলবন্দি মানিক ভট্টাচার্যকে জরিমানা করে আদালত। মামলাকারীর দাবি,তথ্য জানার অধিকার আইনে, নির্ধারিত টাকা জমা দিয়ে, তিনি OMR শিট দেখার আবেদন জানান।

অভিযোগ, যথাযথ OMR শিট তাঁকে দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলাকারীর অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যকে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। ২ সপ্তাহের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। এর আগে গত ১৬ জানুয়ারি, অন্য এক পরীক্ষার্থীর করা মামলায়, জেলবন্দি মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকার জরিমানা করেছিল আদালত। মামলাকারী মালারানি পালের অভিযোগ ছিল, ৮ বছর ধরেও তিনি ২০১৪ সালের টেটের ফল জানতে পারেননি। সেই মামলায় ১৫ দিনের মধ্যে, মানিক ভট্টাচার্যকে ২ লক্ষ টাকা জরিমানার দেওয়ার নির্দেশ দেয় আদালত। এরইমধ্যে অন্য এক মামলায় জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিকের ৫ লক্ষ টাকা জরিমানা করে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন: Mamata Banerjee : তাঁকে বাজেট করতে দিলে কী করতেন, জানালেন মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget